নিজস্ব প্রতিবেদক: সরকার শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জীবনের লক্ষ্য একটাই সেটি হচ্ছে দেশের মানুষকে সুন্দর জীবন উপহার দেওয়া। সুখী সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলা। দেশের মানুষের ভাগ্যোন্নয়ন। আজ রবিবার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের সামনে আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ...
ব্রেকিং নিউজ
আবারও উত্তপ্ত উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি শর্ত!
আন্তর্জাতিক ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক। এ ব্যাপারে এক সিনিয়র মার্কিন কূটনীতিক জানিয়েছেন, পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে যুক্তরাষ্ট্র কয়েকবার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। কিম জং উনের সরকার এসব প্রস্তাবকে ‘গ্যাংস্টার’ বলে উল্লেখ করেছে। এ প্রসঙ্গে কূটনৈতিক সূত্র জানায়, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু করা এবং শেষ করার ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ...
সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল আর নেই
সাহিত্য ডেস্ক: সাহিত্যে নোবেলজয়ী লেখক ভি এস নাইপল মারা গেছেন। ৮৫ বছর বয়সে লন্ডনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় বংশোদ্ভূত নাইপল ১৯৩২ সালে ১৭ আগস্ট ব্রিটিনে জন্মগ্রহণ করেন। ভি এস নাইপলের পিতামহ ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদ ও টোবাগোতে। তার বাবাও একজন লেখক ও সাংবাদিক ছিলেন। বাবার পথেই হাঁটেন নাইপল। ২০০১ সালের সাহিত্যে নোবেল বিজয়ী নাইপল ৩০টির ...
কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়ার জামিন বহাল
আদালত প্রতিবেদক: কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রয়েছে। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সগীর হোসেন বলেছেন, আপিল বিভাগের এ আদেশের ফলে ওই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ...
প্রস্তাবিত ‘মেডিয়েশন অ্যাক্ট’ যাচ্ছে আইন কমিশনে
আদালত প্রতিবেদক: বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) কার্যনির্বাহী কমিটির সভায় ‘মেডিয়েশন অ্যাক্ট-২০১৮’ প্রস্তাবিত আইন বিবেচনার জন্য আইন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিমসের দেশব্যাপী প্রজেক্ট গ্রহণের সিদ্ধান্ত হয়। প্রজেক্টের আওয়তায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ মেডিয়েটর নিয়োগ করা হবে। যারা দেশের বিভিন্ন স্থানে জনগণকে মামলা-মোকাদ্দমা থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করবেন। জনগণকে মামলায় জড়ানোর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন এবং স্থানীয় সম্প্রীতি বজায় রেখে ...
ক্যানসার নয়, মেইন ঘাতক রোড এক্সিডেন্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এই মুহূর্তে কিডনি কিংবা ক্যানসার এইটা মেইন ঘাতক নয়। মেইন ঘাতক কিন্তু আমাদের রোড এক্সিডেন্ট। শনিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক্সিডেন্ট, বাংলাদেশে আমি সবসময় দাঁড়িয়ে কথা বলি। এই মুহূর্তে কিডনি কিংবা ক্যানসার এইটা মেইন ঘাতক নয়। মেইন ঘাতক কিন্তু ...
ট্রাফিক সপ্তাহ আরও ৩ দিন বাড়ল; ট্রাফিক আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: যারা ট্রাফিক আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষে শেষ দিন শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, আমরা এই ট্রাফিক সপ্তাহে ব্যক্তি, পেশা, তার অবস্থান নির্বিশেষে সবাইকে এই বার্তা দিতে পেরেছি যে, ট্রাফিক আইন অমান্য করলে ...
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের অবস্থান ১৬ আগস্ট
নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আগামী ১৬ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা। আজ শনিবার সকালে এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল। মোল্লা জালাল বলেন, ‘আমরা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ওই দিন আমরা সমাবেশ করব। সমাবেশে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে। পরের দিন ১৬ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা ...
জাবালে নূরের ৬টি বাস আটক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক রুট পারমিট বাতিল করার পরও রাস্তায় চলাচলের অভিযোগে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১ ও ৪। আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই বাসগুলোকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান। এএসপি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ...
৪২ কেজি রুপার গহনা উদ্ধার
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে বিজিবি অভিযান চালিয়ে ৪২ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ করেছে। শনিবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় উক্ত রুপার গহনা গুলো উদ্ধার করা হয়। তবে এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা। বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর