ডেস্ক রিপোর্ট: নাব্যতা সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ ৩ শতাধিক গাড়ি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ। তিনি বলেন, সকাল থেকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলের ...
ব্রেকিং নিউজ
ঈদুল আজহা ২২ আগস্ট
ধর্ম ডেস্ক: বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২২ আগস্ট (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কর্মকর্তারা চাঁদ দেখার খবর জানিয়েছেন। কক্সবাজার থেকে চাঁদ দেখার সংবাদ জানান ফাউন্ডেশনের উপ-পরিচালক। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা পালন করেন। বায়তুল ...
ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় আটজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় বিমান দুর্ঘটনায় ১২-বছর বয়সী একটি বালক বেঁচে গেলেও বাকী আট আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। বিমানটি উড্ডয়নের পর পাপুয়া প্রদেশে একটি দুর্গম এলাকায় পৌঁছার ৪০ মিনিটের মধ্যেই শনিবার এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রবিবার ভোরে ওকসিবিল উপজেলার পর্বতের পাশে ঘন জঙ্গল এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া ...
রমনা পার্কের লেকে ডুবে গেল ২ বন্ধু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা পার্কের লেকে পানিতে ডুবে আদনান (১৫) ও মাহফুজ (১৫) নামের দুই স্কুলছাত্র মারা গেছে। আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বন্ধু রাজধানীর ইউলস নিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। আদনান ও আরিফের বাসা রাজধানীর মগবাজার গুলবাগ এলাকায়। আদনান ও মাহফুজের সহপাঠী আরিফ হোসেন জানায়, আজ তারা তিন বন্ধু স্কুলে না গিয়ে রমনা ...
৩১ আগস্ট পর্যন্ত কোটা আন্দোলনকারীদের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: আটকদের মুক্তি, হামলাকারীদের বিচার ও পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। রোববার (১২ আগস্ট) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা। বক্তব্যে তিনি ...
রাজধানীতে বাসচাপায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে গুলিস্তান জিরো পয়েন্টের কাছে ওই পথচারীকে চাপা দেয় ‘খাজাবাবা পরিবহন’ নামে একটি বাস। তবে এখন পর্যন্ত ওই পথচারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। পল্টন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওলিউর রহমান আমাদের সময়কে বলেন, আজ দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল ...
চট্টগ্রামে কলোনিতে আগুন, দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের চাঁদগাও এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৩০টিরও বেশি ঘর, দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রতিবন্ধী এক যুবকের। রোববার সকাল ১০টার দিকে চাঁদগাও থানার উত্তর ফরিদারপাড়ার খন্দকার বাড়ির কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার ...
প্রিন্স মুসাসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৪ সেপ্টেম্বর
আদালত প্রতিবেদক: আলোচিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরসহ চারজনের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে একটি রেঞ্জ রোভার জিপ আমদানির মানি লন্ডারিং মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। আজ রোববার প্রতিবেদন দাখিলের ধার্য দিনে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর নতুন এ তারিখ ধার্য করেন। এর আগে ২০১৭ সালের ৩১ ...
সরকারি হলো বেসরকারি ২৭১ কলেজ
নিজস্ব প্রতিবেদক: অবশেষে দেশের ২৭১টি বেসরকারি কলেজ জাতীয়করণের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাসিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি হয়। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়ার পর আজ আদেশ জারি করা হলো। সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে ঢাকা জেলার ৪টি, মানিকগঞ্জের ৪টি, নারয়ণগঞ্জের ৩টি, মুন্সীগঞ্জের ৩টি, গাজীপুরের ৩টি, ...
টেকনাফে ১০ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আজ রোববার ভোররাতে উপজেলার নাজিরপাড়া রহমান প্রজেক্ট সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটিতে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা রয়েছে। বিষয়টি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর