রিবিনোদন ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা দুই দিনের রিমান্ড শেষে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বেলা সাড়ে ৩টায় নওশাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক ডা. নাছের আহমেদ বলেন, নওশাবা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসা চলছে। ভর্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তথ্য ...
ব্রেকিং নিউজ
চাকরিতে কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করব: মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক: কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত কোটা পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, সরকারি চাকরিতে কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়েছে কোটা পর্যালোচনায় গঠিত সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। এখন মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে উচ্চ আদালতের মতামত চাওয়া হবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ...
কওমি সনদের স্বীকৃতিতে আইনের খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: কওমির দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান দেয়া সংক্রান্ত একটি আইন হচ্ছে। এ জন্য ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ...
নড়াইলে মানহানির মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন
আদালত প্রতিবেদক: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য ও বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে নড়াইলে করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। এ মামলায় গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ ...
শহিদুল আলমের চিকিৎসার আদেশ হাইকোর্টে বহাল
আদালত প্রতিবেদক: আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন। আজ শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্টের আদেশ ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তাই আবেদনটি অকার্যকর হয়ে গেছে। এ ...
তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। সোমবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপে শহরের কাছে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিউ তাইপে শহরে নয়তলা বিশিষ্ট হাসপাতালটির সাততলায় আগুন লাগার পরপরই ৩৬ জনকে সরিয়ে নেয়া হয়। এদের মধ্যে ৩৩ জন রোগী এবং বাকি তিনজন হাসপাতালের কর্মী। অগ্নিকাণ্ড থেকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ ...
মানবতাবিরোধী অপরাধ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড
আদালত প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধ মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, পাঁচ আসামির সবাই একাত্তরে ছিলেন মুসলিম লীগ সমর্থক। আর ২০১৫ সালে গ্রেপ্তার হওয়ার সময় তারা স্থানীয় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। আসামিদের বিরুদ্ধে ১৭ জনকে হত্যা ও ...
ঈদের পরই ৩৯তম বিসিএস পরীক্ষার ফল
নিজস্ব প্রতিবেদক: ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল চলতি মাসে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়ে গেছে। ঈদের পরই এই ফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সোমাবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন বলেন, খুব শিগগিরই স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের ...
নাটোরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজাদুল ইসলাম আজাদ (৩৮) নামে নৈশ কোচ চালক নিহত হয়েছেন। এ সময় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদুল ইসলাম নৈশ কোচ শ্যামলী পরিবহনের চালক। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ...
প্রতিবেশীরা পিটিয়ে মারল গৃহবধূকে
অপরাধ ডেস্ক: বাঁশ কাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর বেধড়ক মারধরে শিউলী আক্তার লতা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ইউনুস মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ লতাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রতিবেশী ময়েজ উদ্দিনের স্ত্রী হেলেনা আক্তার, ছেলে মাহফুজ ও মেয়ে কাকলী আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর ভাসুর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর