১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৭

ব্রেকিং নিউজ

যতদিন ইচ্ছা সাজা দিন, এখানে ন্যায়বিচার হবে না: আদালতে খালেদা জিয়া

আদালত প্রতিবেদক: নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের ভেতরে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসিয়ে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারের ব্যবস্থা করায় অসন্তোষ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, এই আদালত চলতে পারে না। আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে বুধবার বেলা সোয়া ১২টার দিকে নতুন এ এজলাসে বিচার কার্যক্রম শুরুর পর খালেদা জিয়া নিজের অসুস্থতার কথা তুলে ধরে বিচারককে বলেন, আপনার যতদিন ...

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির ২ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুইদিনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হবে। ঢাকাসহ সারাদেশের মহানগরে এই কর্মসূচী দিয়েছে বিএনপি। মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে আর অনশনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অথবা মহানগর নাট্যমঞ্চে করার জন্য অনুমতি ...

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মামা-ভাগিনা নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মামা ও ভাগিনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার উল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সম্পর্কে মামা-ভাগিনা। নিহতরা পেশায় দই ব্যবসায়ী বলে জানান স্থানীয়রা। সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকালে দুই মামা ও ভাগিনা মিঠাপুকুর থেকে নিজ ...

কঠোর নিরাপত্তায় কারাগারেই শুরু হচ্ছে খালেদার বিচার

আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ আজ থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হবে। মামলার শুনানি ঘিরে কারাগারের আশপাশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। বুধবার এ কারাগারেই বসছে বিশেষ আদালত, শুরু হবে মামলার শুনানি। সরেজমিন দেখা গেছে, পুরনো এ কারাগারটির দুদিকের সড়কেই বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। বন্ধ রাখা হয়েছে আশপাশের দোকানপাটও। এ ছাড়া যে কোনো ...

শপথ নিলেন সিলেট ও রাজশাহীর মেয়র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গত ৩০ জুলাই ...

শাহ আমানতে ২ কোটি টাকার স্বর্ণসহ দুই যাত্রী আটক

অপরাধ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আলাদা দুটি ফ্লাইটে আসা দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় ওই দুই যাত্রীকে আটক করা হয়। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এবং মাসকাট থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তারা চট্টগ্রামে এসে পৌঁছান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী ...

ফেমবোসা সম্মেলনে অংশ নিচ্ছে না পাকিস্তান-মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক: সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন দ্য ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোসা) সম্মেলন দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। তবে পাকিস্তান ও মালদ্বীপের নির্বাচন কমিশনাররা এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। বুধবার সকালে সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইতোমধ্যে পাকিস্তান ও মালদ্বীপ ছাড়া অন্য পাঁচটি দেশের নির্বাচন ...

আজ ‘আকাশবীণা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’র উদ্বোধন করবেন আজ (বুধবার)। এ উপলক্ষে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এদিন প্রথম বাণিজ্যিক ফ্লাইট ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে এই ড্রিমলাইনার। ড্রিমলাইনার ‘আকাশবীণা’ যুক্ত হওয়ার মধ্যদিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে। গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্র ...

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুন, ২৮ ঘর পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্প বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ২৮টি ঘর। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় আগুন লাগার ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে। তবে এসময় কেউ হতাহত হয়নি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ...

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনী প্রতিনিধি: ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সুমন ওরফে লাল সুমন (৩৫) ও মো. কবীর হোসেন(৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের কাঁঠালতলা এলাকার বাসিন্দা লাল সুমনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪টি মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে। নিহত মো. কবীর হোসেন চাঁদপুর জেলার শাহরাস্তির আনোয়ার হোসেনের ছেলে। বুধবার ভোর ...