বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আপন ওরফে সিজার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে শহরতলীর মাটিডালি ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। নিহত সিজার বগুড়া সদর উপজেলার কর্ণপুর গ্রামের নুর হোসেন খন্দকারের ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে। নিহত সিজারের বিরুদ্ধে পাঁচটি অস্ত্র ...
ব্রেকিং নিউজ
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেপ্তার
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানায় দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম জানান, দুলাল নামের এক ব্যক্তি বুধবার মোজাম্মেলের ...
শ্রীলংকাকে ২-০ গোলে হারালো ভারত
ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গত সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তবে সাফের এবারের আসরে মূল দল পাঠায়নি তারা। অনূর্ধ্ব-২৩ দল নিয়েই শ্রীলংকার বিপক্ষে সাফের চলতি আসরের প্রথম খেলায় ২-০ গোলে জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। বুধবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ‘বি’ গ্রুপের প্রথম খেলায় শ্রীলংকার বিপক্ষে মুখোমুখি হয় তারুণ্য নির্ভর দল ভারত। খেলার শুরু থেকেই একের পর এক ...
রাত ১২টা-৬টার মধ্যে গ্রাহকদের এসএমএস দেয়া যাবে না
তথ্যপ্রযুক্তি ডেস্ক: রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে এবং ‘ধর্মীয় কার্যকলাপের সময়’ এসএমএস ও আইভিআর-এর মাধ্যমে প্রমোশনাল ক্যাম্পেইন বা প্রোডাক্ট সংক্রান্ত তথ্য দিয়ে গ্রাহকদের কাছে এসএমএস পাঠানো যাবে না- দেশের মোবাইল ফোন কোম্পানিগুলোকে এমন নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সম্প্রতি সব মোবাইল ফোন কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো বিটিআরসির ওই নির্দেশনায় ইংরেজি অক্ষর ব্যবহার করে বাংলা ভাষার এসএমএস গ্রাহকদের ...
কারাগারে আদালত বসানো সংবিধান লঙ্ঘন নয়: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের কোথাও বলা হয়নি, কারাগারের ভেতরে আদালত বসিয়ে বিচার করা যাবে না। কাজেই খালেদা জিয়ার মামলায় এমন আদালত স্থাপন করায় সংবিধানের লঙ্ঘন হয়নি। বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনের ...
২৭ ডিসেম্বর সংসদ নির্বাচন হতে পারে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে অন্তবর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় উপস্থিত সাংবাদিকদের মুহিত এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, নির্বাচন ...
২০ হাজার কর্মকর্তার আবাসনে মাস্টার প্ল্যান হচ্ছে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আজিমপুর ও মতিঝিল এলাকার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। এই মাস্টার প্ল্যান চূড়ান্ত হলে এই দুই এলাকায় প্রায় ২০ হাজার কর্মকর্তার আবাসনের সুযোগ সৃষ্টি হবে। আজ বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিসিএস (গণপূর্ত) ক্যাডারের নবীন কর্তকর্তাদের ব্রিফিংয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে আজিমপুর কোয়ার্টার্সে প্রায় ১ হাজার ৮শ’ এবং ...
শহিদুলকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ
আদালত প্রতিবেদক: আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তার স্ত্রী রেহনুমা আহমেদের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে সারা হোসেন বলেন, আদালত আদেশ ...
সাভারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভার থানা রোডের এনাম মেডিকেল কলেজ সংলগ্ন বিসমিল্লাহ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১২ তলা বাণিজ্যিক ও আবাসিক এই ভবনের পার্কিংয়ে থাকা ১০-১৫টি গাড়ি পুড়ে গেছে। এছাড়া অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভবনে থাকা ৩০-৪০টি পরিবারের সদস্যরা ...
আকাশবীণার উদ্বোধন: দেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রত্যেক এলাকার জনগণ ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে পারছে- এটাই আজ প্রমাণিত। বুধবার নিজ কার্যালয়ে রাজশাহী ও সিলেটে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী ও সিলেটে বিএনপির প্রার্থী মেয়র হয়েছেন। কাউন্সিলররাও বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর