১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ

হঠাৎ এশিয়া কাপের দলে মুমিনুল!

ক্রীড়া ডেস্ক: বারবার নিজের যোগ্যতা প্রমাণ করেও ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাচ্ছিলেন না টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। এসব নিয়ে প্রচুর কথা, প্রচুর লেখালেখি হয়েছে। আসন্ন এশিয়া কাপের দলেও সুযোগ হয়নি তার। কিন্তু ভাগ্যই তাকে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এশিয়া কাপের দলে অবশেষে সুযোগ পেয়েছেন মুমিনুল। তবে নাজমুল হাসান শান্তর বদলি হিসেবে। ‘নাগিন’ নাচের জন্য বিখ্যাত হয়ে ...

এমপি হিসেবে শপথ নিলেন সালাম মুর্শেদী

নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দীঘলিয়া) আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ. ই. ম. গোলাম কিবরিয়া। এ সময় জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, সাবেক সংসদ সদস্য মো. মোল্লা জালাল, খুলনা ...

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারেণ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে এসব নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রো-রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ১৩টি মধ্যম ফেরি চলছে ধীর গতিতে। এতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। ছোট বড় মিলিয়ে দুই শতাধিক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। বিআইডাব্লিউটিএর ...

দেশে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশে এখন সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ। গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাক্ষরতা নিয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ...

বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর ইউনিলিভার

ক্রীড়া ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুরের শেরে বাংলায় সংবাদ মাধ্যমের আনাগোনা শুরু। অপেক্ষা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের। বেলা সাড়ে বারোটায় এশিয়া কাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও নানাবিদ কারণে সময়মতো শুরু করা যায়নি এই সম্মেলন। মাশরাফি-সাকিবদের নতুন স্পন্সর হিসেবে চুক্তি করছে বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইউনিলিভার’। আসন্ন এশিয়া কাপসহ দীর্ঘমেয়াদেই বাংলাদেশ জাতীয় দলের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ...

সমকামিতাকে বৈধতা দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দীর্ঘদিন সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা হয়েছিল। তবে এবার সে বিষয়টি পরিবর্তন হলো দেশটির সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়ে। সমকামিতা ভারতে আর অপরাধ নয় বলে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বর্ণনা করা হয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সেই ৩৭৭ ধারা বাতিল করে ...

জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক মেরুকরণ হচ্ছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ। কাজেই এ দলকে বাদ গিয়ে কোনো জাতীয় ঐক্য সম্ভব নয়। জাতীয় ঐক্যের নামে যা করা হচ্ছে, তা সাম্প্রদায়িক মেরুকরণ ছাড়া কিছু নয়। আমাদের ছাড়া জাতীয় ঐক্য হয় কি করে বলে প্রশ্ন রাখেন আওয়ামী লীগের এ নেতা। বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ...

১০ স্বর্ণবার ও ৮৯ হাজার ডলারসহ আটক ৩

অপরাধ ডেস্ক: শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ১০ টি স্বর্ণের বার ও ৮৯ হাজার ৮০০ ইউএস ডলারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণ ও ডলারের মূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ডলারসহ দুইজন ও আমতলা গাতিপাড়া থেকে স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়। আটকরা ...

‘২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে খরচ হচ্ছে ৬ ...

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোরে ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু এবং ৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, টাইফুন জেবির প্রভাব কাটিয়ে না উঠতেই আঘাত হানা এ ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হোক্কাইডো। এর প্রধান শহর সাপ্পোরোর দক্ষিণে অবস্থিত ...