১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৫

ব্রেকিং নিউজ

তত্ত্বাবধায়ক সরকার চেয়ে রিটের শুনানি রোববার

আদালত ডেস্ক: জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি পিছিয়ে আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন। গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট করেন। রিটে ...

আফগানিস্তানে সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এ ঘটনা ঘটেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা; খবর বার্তা সংস্থা রয়টার্সের। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি অন্তত ১৩টি লাশ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, কিন্তু মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে ...

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় গোলাম মোস্তফা ওরফে বোমা মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা সদরের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি রানিগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন গোলাম মোস্তফা। ...

চলতি মাসে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় যুক্তফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের তৃতীয় সপ্তাহে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। পাশাপাশি বিএনপির সঙ্গে বৃহত্তর জাতীয় ঐক্যের বিষয় সমন্বয় করতে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গুলশানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের বাসায় যুক্তফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ...

লেজার নিয়ে গবেষণায় যুগান্তকারী আবিষ্কারে পদার্থে নোবেল ৩ বিজ্ঞানীর

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন পদার্থ বিজ্ঞানী। এ তিন বিজয়ী হলেন, মার্কিন পদার্থ বিজ্ঞানী আর্থার অ্যাশকিন, ফরাসী পদার্থবিজ্ঞানী জিরার্ড ম্যুরো ও কানাডার নারী পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, লেজার পদার্থবিদ্যার ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনের ...

বামদের সঙ্গে ‘মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম’ ঐক্য চান কাদের

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের প্রশ্নে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ বামপন্থি দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের ঐক্য চায় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, ‘আজকে একটা বিষয় ভালো লাগছে যে, বামপন্থীরা এক সুরে কথা বলছে। সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা নেই। এই ...

দুর্গাপূজা নিয়ে গুজবে কান দেবেন না : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সুদৃঢ়, কঠোর, নিশ্ছিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজাকে ঘিরে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ছড়ানো কোন গুজবে কান না দিয়ে নিশ্চিন্তে উৎসব করুন, পুলিশ নিরাপত্তা দিবে। মঙ্গলবার বেলা ১১টায় আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্তে সম্বনয় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে একথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি ...

৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক: ৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে, যা শেষ হবে আগামী ২৬ নভেম্বর। প্রতি কার্যদিবসে সকাল ১০ থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, মৌখিক পরীক্ষার প্রার্থীদের সাক্ষাৎকারপত্রে উল্লিখিত কাগজপত্র ও সাক্ষাৎকারপত্রসহ নির্ধারিত তারিখ ও ...

৭ শতাংশ প্রবৃদ্ধির আভাস বিশ্বব্যাংকের

অর্থনীতি ডেস্ক: বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। বিশ্বব্যাংকের বাংলাদেশের উন্নয়ন হালনাগাদ প্রতিবেদনে এ প্রবৃদ্ধির আভাস দেয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতির চলমান হালহকিকত নিয়ে মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এই প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এতে ধারণা দেয়া হয়, অভ্যন্তরীণ চাহিদা বেড়ে ...

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু উপত্যকায় পরিণত ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ১২৩৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলছে, গতকালের দেয়া ৮৪৪ জনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে যে ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি মানুষের প্রাণহানি ঘটতে ...