১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৬

ব্রেকিং নিউজ

তিন মামলায় মওদুদ-সানাউল্লাহর আগাম জামিন

আদালত প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও দলটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে পৃথক তিন মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তারা স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারপতি এমএ হাফিজ ও কাশেফা হোসেনের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। মওদুদ আহমদ ও সানাউল্লাহ মিয়ার পক্ষের আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এহসানুর রহমান বলেন, ...

নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন

আদালত প্রতিবেদক: কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন করা একটি মামলায় হাইকোর্টে ফের জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন ব্যারিস্টার কায়সার কামাল। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। একই বছরের ২ ফেব্রুয়ারি ...

ইন্দোনেশিয়ায় দু’দফায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: চার দিন আগে সুনামিতে ব্যাপক হতাহতের পর ফের ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। দেশটির সাম্বা দ্বীপের দক্ষিণ উপকূলে মঙ্গলবার সকালে পর পর দু’বার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৬। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে প্রথম দফার মাঝারি মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ১৫ ...

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত, দগ্ধ ২০

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার পৌনে ১২টার দিকে টঙ্গীর বিশফিট শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ন্যাশনাল ফ্যান কারখানার কর্মচারী আবদুল রহীম জানান, প্রতিদিনের মতো আজ কারখানায় সকালে এসে কাজ শুরু করি। হঠাৎ বেলা পৌনে ১২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরিত ...

হাতিরঝিল থানায় ‘গায়েবি মামলা’ ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় ‘গায়েবি মামলা’ ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ‘সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে বিরোধী মত শূন্য করার ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের নামে হাতিরঝিল থানায় মামলা সেটারই বহিঃপ্রকাশ।’ ...

দুই আওয়ামী লীগ নেতা হত্যা: এলাকায় উত্তেজনা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ফকিরের টর্চার সেলে দুই আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাবাবাসী। আজ মঙ্গলবার (২ অক্টোবর) দৈবজ্ঞহাটী বাজারে ইউপি চেয়ারম্যান শহিদুল ফকিরসহ খুনিদের বিচার দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের টর্চার ...

সিয়েরা লিওনে সামরিক বাহিনীর ট্রাক উল্টে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের প্রধান সড়কে সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন সামরিক বাহিনীর সদস্য বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ক্যাপ্টের ইয়া ব্রিমা বলেন, ব্যারাক থেকে খোলা ওই ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য রাজধানী ফ্রিটাউনের একটি ...

অস্বস্তিকর গরমের পর অক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: অস্বস্তিকর গরমের পর এবার চলতি অক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে- মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিদায় নিতে পারে। আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি জানান, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় ...

দ্বিতীয় দিনের মতো হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। গত ৭ দিন ধরে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে পাথর রফতানি বন্ধ করে দেয়ার ঘটনায় বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখেন। এদিকে দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার ফলে সীমান্তের ওপারে আটকে আছে আমদানি করা প্রায় ৫ শতাধিক পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ...

এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

আদালত প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ও বিএনপির সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে সমকালকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুর্নীতি ...