১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

ব্রেকিং নিউজ

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী মহানগর পুলিশের আওতাধীন কাটাখালী থানার চরক্ষিদিরপুর মধ্যচর এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন আলো (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, চরখিদিরপুর মধ্যচরে মাদক বেচাকেনা চলছে খবর পেয়ে শনিবার ...

জাম খেয়ে শত শত পাখির মাতলামি

যুক্তরাষ্ট্রের মিনেসোটার গিলবার্ট অঞ্চলে তুলনামূলকভাবে পাখির সংখ্যাটা একটু বেশি। শহরের এই পাখি নিয়ে স্থানীয়দের মধ্যে ভালো ধারণা থাকলেও এবছর বেশ বিড়ম্বনায় রয়েছেন তারা। রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই গাড়ির সামনে এসে পড়ছে রবিন ও সিডার ওয়াক্সউইংস পাখিরা। মাতাল পাখিরা বেসামাল হয়ে গাড়ির সামনে এসে উড়ে পড়ছে। কখনোও বাড়ির দরজায় গিয়ে ধাক্কা খাচ্ছে, কখনো গাড়ির সামনের কাচে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। ...

তিন প্রকল্পে ৪২০০ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উন্নয়নে তিন প্রকল্পে ৫১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা। সামুদ্রিক মৎস্য, যোগাযোগ ও বন উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। ইতিমধ্যেই বিশ্বব্যাংকের বোর্ড সভায় সহায়তা সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সংস্থার সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শনিবার বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো ...

নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান-যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর বাকযুদ্ধ। এরই মধ্যে ইরান থেকে তেল আমদানি বন্ধ না করলে যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও আগামী নভেম্বরেই ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করতে যাচ্ছে ভারত। শনিবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। ...

ইসির কাছে নিবন্ধনের দাবি ইনসানিয়াত বিপ্লবের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধনের দাবি জানিয়েছে মানবতাভিত্তিক নতুন রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলের নেতারা অভিযোগ করেন, সকল শর্ত পূরণ করা সত্ত্বেও ইসি কোনো কারণ ছাড়াই তাদের নিবন্ধন দিচ্ছে না। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলটি। ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন। লিখিত ...

বেনাপোলে যাত্রীর পায়ুপথে ১২ স্বর্ণবার

অপরাধ ডেস্ক: বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় শহিদুল্লাহ (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে ১২টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ বেলা ১১টায় ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে পায়ু পথে এক কেজি ২শ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আবতার উদ্দীনের ছেলে। কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ...

কুমিল্লায় নাশকতার এক মামলা হাইকোর্টে খালেদার জামিন আবেদন

আদালত প্রতিবেদক: বিশেষ ক্ষমতা আইনে করা কুমিল্লার এক মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। এর আগে গত ১৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন বিশেষ ট্রাইব্যুনাল। এরপর মঙ্গলবার তার পক্ষে এই জামিন আবেদন করা হলো। এ প্রসঙ্গে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার ...

সাভারে ট্যানারি কারখানায় আগুন

সাভার প্রতিনিধি: সাভারের চামড়াশিল্প নগরীতে একটি ট্যানারি কারখানা আগুনে পুড়ে গেছে। বুধবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর দি কুমিল্লা ট্যানারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্যানারির শ্রমিকরা জানান, ভোর রাতে দি কুমিল্লা ট্যানারির চতুর্থ তলার ভবনের তৃতীয় তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূতের মধ্যে তৃতীয় তলার পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই কারখানার ...

কলকাতা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর প্রায় আড়াইশ রোগীকে সরিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা, বুধবার সকাল ৮টার দিকে হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং রোগীর স্বজনরা প্রথম ধোঁয়া দেখতে পান এমসিএইচ বিল্ডিংয়ে। সেই আগুনের উৎস বোঝার আগেই গাঢ় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং তাদের ...

ফখরুলসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সাত শীর্ষ নেতা। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার বেলা ১১টার পর হাইকোর্টের একটি ...