১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

ব্রেকিং নিউজ

শেখ হাসিনাকেও আদালতে হাজির করতে বললেন খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল। এতে হাজির হয়ে খালেদা জিয়া আদালতে এই দাবি করেন। শুনানি শেষে এই আদালতের বিচারক মাহমুদুল কবির আগামী বুধবার (১৪ নভেম্বর) এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। ঢাকা বিশেষ আদালত-৯–এ এই মামলার বিচারকাজ চলছে। শুনানিতে খালেদা জিয়া ...

আদালতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ (বৃহস্পতিবার)। মামলার শুনানিতে দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে আদালতে নেয়া হয়েছে। বেলা ১১টা ৩৭ মিনিটের খালেদা জিয়াকে কারাগারের অস্থায়ী আদালতে হাজির করা হয়। এর ফলে ১ মাস ২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর খালেদা ...

কাল ঈদগাহে জানাজা, পরশু চট্টগ্রামে দাফন

ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর নামাজে জানাজা কাল শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য কাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে জানাজা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হবে চট্টগ্রামের পৈতৃক নিবাসে। সেখানে ...

চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না … রাজিউন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ...

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: সম্পাদক পরিষদ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মনে করে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটিকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী মনে করি। তিনি বলেন, এ আইন বলবৎ থাকলে প্রেস মিডিয়া, টেলিভিশন, অনলাইন মিডিয়াসহ কেউই আমরা স্বাধীনভাবে ...

তিতলির প্রভাবে রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে

ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় তিতলি ভারতে তাণ্ডব চালিয়ে ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ভারতের উড়িষ্যা এবং তৎসংলগ উপকূলীয় এলাকা থেকে এ ঘূর্ণিঝড়টি সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে এটি কিছুটা দুর্বল হয়ে উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার থেকে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ...

সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার মেলানিয়া ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন ইস্যুতে বহুবার আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (৪৮)। সম্প্রতি তিনি এক চাঞ্চল্যকর মন্তব্য করে আবারও আলোড়ন সৃষ্টি করেছেন। চলতি মাসে তিনি আফ্রিকা সফরকালে এবিসি চ্যানেলকে এক সাক্ষাৎকার দেন। সেখানে সাইবার বুলিং বা অনলাইনে উত্ত্যক্ত করা নিয়ে এক প্রশ্নের জবাবে মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনিই সম্ভবত বিশ্বের সবচেয়ে ...

তিতলির তেজ কমায় শুরু হয়েছে নৌ চলাচল

ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ভোরে ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূল অতিক্রম করে ভারতীয় উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। এ ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই। এ কারণে দীর্ঘ ২১ ঘণ্টা পর বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, আবহাওয়া অধিদফতর সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত ...

খুলনা উপকূলে দুপুরে আঘাত হানতে পারে’তিতলি’

নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ পাওয়া ‘তিতলি’ আরো প্রবল ও শক্তিশালী হয়ে উঠেছে। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে চলেছে। ভারত উপকূলে আঘাতের পর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে খুলনা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে গতকাল বুধবার দিনভর দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারি বর্ষণ হয়েছে। চারটি ...

অন্ধ্র-উড়িষ্যায় তীব্র বেগে ‘তিতলি’র আঘাত, ভূমিধস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়েছে। এসময় এর বাতাসের গতিবেগ রেকর্ড হয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার পর্যন্ত। তাৎক্ষণিকভাবে প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও ঘূর্ণিঝড় আঘাত হানতেই অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল ও উড়িষ্যার দক্ষিণাঞ্চলে ভূমিধস হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অন্ধ্র-উড়িষ্যা উপকূলে ‘তিতলি’র ...