১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

ব্রেকিং নিউজ

মাশরাফি কি নামবেন রাজনীতিতে?

আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ আওয়ামী লীগের প্রার্থিতা চেয়ে আবেদন করছেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান—সকালের এ খবরের রাতে আংশিক পরিবর্তন। গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠ’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে আজ সকালেই মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন চেয়ে আবেদন করার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু কয়েক ঘণ্টা পরই মতবদল, রাজনীতির মাঠ থেকে আপাতত দূরে থাকছেন তিনি। তবে মাশরাফির মত ...

তৃতীয় দিনে চলছে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ

তৃতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। রোববার সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় জমতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের লাইন ও দীর্ঘ হতে দেখা যায়। নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। প্রথম দিনেই এক হাজার ...

তিন বৈঠকের পর আজই বিএনপির সিদ্ধান্ত?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে যাবে কিনা তা আজই জানা যেতে পারে। দলটি শনিবার নিজেদের মধ্যে, জোট শরিকদের সঙ্গে ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ভিন্ন ভিন্ন মিটিং করছে। এসব মিটিং শেষে সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিন বৈঠকের মধ্যে শনিবার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্ট্যান্ডিং কমিটি ...

যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রবিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে ...

‘মোহাম্মদপুরের সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী’

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীন। উল্লেখ্য, মোহাম্মদপুরের আদাবরে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে ...

নির্বাচনে অংশগ্রহণ করা না করার সিদ্ধান্ত নিতে বৈঠকে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার (১০ নভেম্বর ২০১৮) বিকেল ৫টায় বৈঠকে বসার কথা থাকলেও কয়েকজন নেতা এসে না পৌঁছানোর কারণে বৈঠক শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। এছাড়া সেখানে পৌঁছেছেন মির্জা ফখরুল, মাহবুবুর রহমানসহ আরো ...

‘বাংলাদেশ আজ পরিণত হয়েছে উন্নয়নের এক মহাকাব্যে’

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিটেমোয়েলা কাটোয়া ইউটোইকামনো বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আজ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ পরিণত হয়েছে উন্নয়নের এক মহাকাব্যে, যা আমাদের শেখাচ্ছে লক্ষ্য অর্জনে দৃঢ় অঙ্গীকার, জাতীয় নেতৃত্বে বলিষ্ঠতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমগ্র জনগোষ্ঠীকে উজ্জীবিত করার পথ। এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, দীর্ঘমেয়াদি ...

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ : গাড়িচাপায় নিহত ২

ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পিকআপ ভ্যানের চাপায় দুই কিশোরের মৃত্যু ঘটেছে। আজ শনিবার সকালে মোহাম্মদপুরের আদাবরে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার এসআই মুকুল রঞ্জন দেব জানান, আজ শনিবার সকালে আওয়ামী ...

এ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই লাফালাফি করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশ নেবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, বিএনপির মধ্যে এখনো নির্বাচনী উৎসব কেন শুরু হয়নি তা জানি না। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ...

মাশরাফি-সাকিব আ.লীগের মনোনয়ন ফরম নেবেন কাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তাঁরা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি কার্যালয়ে আসবেন। আজ শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের প্রথম আলোকে এ ...