নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে বহু আগেই। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এর পর দিন থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন ও তাদের শরিক ১৪ দল যখন নির্বাচনী গণসংযোগ এবং প্রস্তুতিতে ব্যস্ত, তখন বিএনপি জোট সিদ্ধান্তই নিতে পারেনি তারা নির্বাচনে যাবে কি যাবে না। অবশেষে গতকাল রোববার বিএনপির নেতৃত্বাধীন ...
ব্রেকিং নিউজ
আমীর খসরু জামিনে মুক্ত।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’-এর ঘটনায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, উচ্চ আদালত থেকে গতকাল ...
রাজনৈতিক জোটগুলোতে চলছে আসন ভাগাভাগির লড়াই
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে যাবে আর কে যাবে না-এ প্রশ্ন এখন আর কারও মনেই নেই। সব দল ও জোটই এখন নির্বাচনমুখী। বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার মধ্য দিয়ে সব সংশয় আপাতত কেটে গেছে। গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। চলছে নানা সমীকরণ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমীকরণে এতদিন ছিল বিএনপিকে নিয়ে। কারণ ...
নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় সব দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্যান্য জোট ও দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদীয় বোর্ডের সভার শুরুতে সূচনা বক্তব্যে তিনি দলগুলোকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সংলাপে ওয়াদা করেছি যেন সবাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হোক। সবাই নির্বাচনে আসুক।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ ...
নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত সোমবার: সিইসি
নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেটা আমি এখন বলতে পারব না। কমিশনের সঙ্গে বসে সিদ্ধান্ত জানাতে পারব। এগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নেইনি। আমাদের সঙ্গে কথা হয়নি এ সব ...
কুমিল্লায় খালেদা জিয়ার জামিন শুনানি, আদেশ পরে
কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে নথিপত্র যাচাই করে পরবর্তীতে আদেশ দেয়া হবে। শুনানি শেষে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু। রবিবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবদুর রহিম এর আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময় ...
বেঁচে আছেন খাশোগি, দাবি আমিরাত পুলিশ প্রধানের
সৌদি রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ঘিরে বিশ্বজুড়ে যখন তুলকালাম চলছে ঠিক সেই সময় বোমা ফাটালেন সৌদি অারবের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের সাবেক প্রধান। তিনি বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি এখনও বেঁচে থাকতে পারেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় দুবাই পুলিশের সাবেক প্রধান ...
নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট, ভোট পেছানোর দাবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেন এ ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন এক মাস পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ড. কামাল বলেন, আমরা জনগণের ঐক্যের ওপর জোর দিচ্ছি। আমাদের ইতিহাসে দেখা গেছে, যখনই জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তারা বিজয় ছিনিয়ে এনেছে। ইনশাআল্লাহ এবারও হবে। ...
নির্বাচন করছেন না সাকিব আল হাসান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নির্বাচন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (১০ নভেম্বর) রাতে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’ তবে আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন করলেন-এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি সাকিব। রোববার তার দলীয় মনোনয়নপত্র কেনার কথা ছিল। এর আগে ...
এবার মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাপা
‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ শীর্ষক স্লোগান নিয়ে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে রোববার বেলা ১২ টায় নিজের মনোনয়নপত্র গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর