১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৯

ব্রেকিং নিউজ

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নতুন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে জাতীয় ঐক্য প্রক্রিয়া আগামী ৭ অক্টোবর মানববন্ধন কর্মসূচি দিয়েছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার ধানমন্ডিস্থ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ একর্মসূচি দেয়া হয়। এতে লিখিত বক্তব্য রাখেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ.ব.ম. মোস্তাফা আমীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম. শফিক উল্ল্যাহ, মোস্তাক আহমেদ, নুরুল হুদা ...

লাওসের বিপক্ষে স্বস্তির জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেও গ্রুপ পর্বেই বাংলাদেশের বিদায় নিতে হয়। হিসেবের মারপ্যাচে বাদ পড়ে যায় বাংলাদেশ। ঘরের মাঠে হারার সেই খেদ মেটানোর ভালো সুযোগ ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। তাতে প্রথমার্ধে দর্শকদের আশা দিতে পারেননি জামাল ভূঁইয়ারা। তবে সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে করা এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের ফুটবলে গেল কয়েক বছর ...

ক্যান্সার নিয়ে গবেষণায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্সারের চিকিত্সায় নতুন পদ্ধতির আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের দু’জন বিজ্ঞানী। খবর সিএনএন ও মেডিকেল এক্সপ্রেসের সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো’র নাম ঘোষণা করে। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ক্যান্সারের চিকিৎসায় এ দুজনের যৌথ গবেষণা একটি উল্লেখযোগ্য সাফল্য। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ...

বোয়ালমারীতে যাত্রীবাহী বাস নদীতে : নিহত ১, আহত ১৫

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুর-আলফাডাঙ্গা আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে একজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী থানার ওসি শামীম হোসেন জানান, আজ সোমবার দুপুরে আলফাডাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস বোয়ালমারীর চতুল ইউনিয়নের ...

বিএনপির ৭ দফা অযৌক্তিক অবাস্তব : কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঘোষিত সাত দফা দাবিকে অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) এই সাত দফা দাবি অযৌক্তিক ও অবাস্তব এবং কোনো কোনোটি সংবিধানবিরোধী, কাজেই এসব অবাস্তব দাবি এই সময়ে, নির্বাচনের শিডিউল ঘোষণার আর মাত্র এক মাস বাকি এর মধ্যে মেনে নেয়ার কোনো সুযোগ নেই। তারা নিজেরাই ক্ষমতায় থাকলে এই ...

গ্রাহক স্বার্থে এমএনপির বাণিজ্যিক কার্যক্রম শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গ্রাহক স্বার্থে মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এসএনপি) অপারেশনাল ও বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে বিটিআরসি। সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, সেবা চালুর প্রথম দিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৭ জন তাদের অপারেটর পরিবর্তন করেছেন। এ সেবা নিতে গ্রাহককে ৫০ টাকা চার্জের ...

যড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব অর্জনই সাধারণ মানুষের, সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। সোমবার সকালে গণভবনে দেয়া এক সংবর্ধনায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ও ‘স্পেশাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ অ্যাওয়ার্ড পাওয়ায় শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি আত্মতুষ্টিতে না ভুগে নেতাকর্মীদের ...

জনসভা ঘিরে ৪ শতাধিক নেতাকর্মী গ্রেফতার : রিজভী

নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ঘিরে বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, গতকাল (৩০ সেপ্টেম্বর) বিএনপির জনসভা মহাসাগরে পরিণত হয়। চারদিক থেকে ধেয়ে আসা জনস্রোতে সোহরাওয়ার্দীর বিশাল প্রান্তর কানায় কানায় ভরে যায়। ...

তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক: জাতীয় নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ । আদালত সূত্রে জানা গেছে, রিটে আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ...

বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ

ক্রীড়া ডেস্ক: আবার সিলেটে ফুটবল উত্সব শুরু হতে যাচ্ছে আজ। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে। বাংলাদেশ এবং লাওস ম্যাচ দিয়ে সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে। সিলেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। ছয় জাতির এই টুর্নামেন্টের খেলা হবে দুই গ্রুপে। এক গ্রুপে বাংলাদেশ, লাওস এবং ফিলিপাইন এবং অন্য গ্রুপে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। ...