১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

ব্রেকিং নিউজ

তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার বিশ্বাস নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে। যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, এমন খবরও আমাদের কাছে আছে। রোববার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি রাজনীতির মাঠে আলোচিত জাতীয় ঐক্য প্রক্রিয়াও আওয়ামী লীগ-বিএনপির মতো নানা কর্মসূচি দিচ্ছে। ...

মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখবে খেলাধুলা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতৃত্বের গুণাবলী বিকাশে এগুলোর অবদান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। খেলাধুলা মাদক ও জঙ্গিবাদ থেকে ছেলেমেয়েদের দূরে রাখবে। তাই আমাদের ছেলেমেয়েদের এতে উৎসাহিত করতে হবে। আজ রবিবার সকালে রাজশাহীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া ...

নাটোরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গা উপজেলায় চালককে হত্যার পর ভটভটি ছিনিয়ে নেয়ার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজার থেকে সাইফুল ও বাবু যাত্রী সেজে নাটোর শহরে যাওয়ার কথা বলে ভটভটি ভাড়া করে। পরে চালক ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে নিহত বেড়ে ৮৩২

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার পালু শহরে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চলছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩২ জনে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুলাওয়েস দ্বীপের বাসিন্দাদের এখন খাবার ও নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ...

ডিজিটাল নিরাপত্তা আইন : তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্পাদক পরিষদ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের তিন মন্ত্রী ও এক উপদেষ্টা। তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুর সাড়ে ১২টায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শুরুতে উপস্থিত হতে না পারলেও ...

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলেন এসকে সিনহা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। শনিবার ওয়াশিংটন ডিসিতে তার আত্মজীবনীমূলক বই ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসির’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানেই তিনি এ আশ্রয় প্রার্থনা করেন। এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম উপস্থিত ছিলেন। সিনহা বলেন, এ দেশে বর্তমানে আমার কোনো স্ট্যাটাস নেই। আমার ভিসার মেয়াদ শেষ ...

খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না কারণ দর্শানোর নির্দেশ

আদালত প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়েছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবীদের আগামী ৭ অক্টোবর এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেছেন, তারা খালেদা জিয়ার মামলার ডিফেন্ড করছেন, প্রতিনিধিত্ব করছেন না। আদালত এ বিষয়েও আগামী ৭ ...

আমাদের বড় সমস্যা আইন না মানার মানসিকতা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে যানজটের জন্য সবচেয়ে বড় কারণ হিসেবে সাধারণ মানুষের আইন না মানার প্রবণতাকে দায়ী করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, চলমান ট্রাফিক সচেতনতা মাসে অভিযান চালিয়ে মোট সাত কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে পর্যাপ্ত গাড়ি ডাম্পিং করা হয়েছে, রেকারিং করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আজ রবিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের তিনি এসব ...

দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে সপ্তাহব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী বিমানটি লন্ডনে যাত্রাবিরতি করবে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ২০ মিনিটে জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে ...

সোহরাওয়ার্দীতে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ মাস পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে যাচ্ছে বিএনপি। আজ রোববার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হবে। এর মধ্যেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীদের মধ্যেও প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা ...