১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০০

ব্রেকিং নিউজ

রাজধানীতে বাসচাপায় একাত্তর টিভির কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাসচাপায় নিহত হয়েছেন বেসরকারি টেলিভিশন একাত্তরের এক কর্মকর্তা। তার দুটি পা বাসের চাকার নিচে পড়েছিল। টেলিভিশনটির বিপণন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন(৪০) টেলিভিশনটির বিপণন বিভাগের কর্মকর্তা ছিলেন। পুলিশ ও তার সহকর্মীরা জানিয়েছে, তিনি শনিবার সকাল ১০টার দিকে সেনানিবাস সংলগ্ন জাহাঙ্গীর গেইট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। কাফরুল থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহী আনোয়াকে ...

সোহরাওয়ার্দীতে রবিবার সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: শর্ত সাপেক্ষে রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার দুপুরে (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে লিখিত অনুমতি দেয়া হয়। এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল দেখা করে। এতে নেতৃত্ব দেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অন্যজন হলেন- সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ...

সমাবেশের অনুমতি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার জন্য বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন।” শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আজ শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, “পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি, চিৎকার-চেঁচামেচি করবেন না, ...

জনসভার অনুমতি পেতে ডিএমপিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহারাওয়ার্দী উদ্যানে রোববার জনসভা করার অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে গেছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার বেলা ১১টায় বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে গেছেন। তারা রোববারের জনসভার বিষয়ে কথা বলবেন। প্রতিনিধি দলে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন ...

টাঙ্গাইলে শপিং মলে ভয়াবহ আগুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সাত্তার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টায় টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়ায় টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বিতীয় তলার এ শপিং মলটিতে আগুনের সূত্রপাত হয়। টাঙ্গাইল ও বাসাইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ...

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শফিউদ্দিন ওরফে মিনি নামে এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। শুক্রবার (২৮ নেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও হাতবোমা। নিহত মিনি সদর উপজেলার চোরকোল গ্রামের মোবারেক মণ্ডলের ছেলে। মিনির নামে থানায় একটি হত্যাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ...

তৃতীয়বার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: এর চেয়ে আর উত্তেজনা ছড়াতে পারে না কোনো ম্যাচ! পরতে পরতে ছড়িয়ে থাকল নাটক আর রোমাঞ্চ। কে হবে এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন, বাংলাদেশ না ভারত? অপেক্ষা করতে হলো চিত্রনাট্যের শেষ পর্যন্ত। অবশেষে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। চূড়ান্ত মহারণে টাইগারদের ৩ উইকেটে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মুকুট পরল রোহিত বাহিনী। এ নিয়ে সব মিলিয়ে ৭বার এশিয়ার রাজা হওয়ার ...

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৩০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সমুদ্র উপকূলীয় ওই শহরটিতে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০ জন মারা গেছে। তবে বিষয়টি সরকারি অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ...

ফাইনালে ২২৩ ভারতকে রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: বিনা উইকেটেই ১২০ রান। সেখান থেকে হঠাৎ বিপর্যয়। মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীনতায় ভালো শুরুটা জলাঞ্জলি দিয়েছে বাংলাদেশ। ১৫১ রানেই ৫ উইকেট হারানো দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করেন সেঞ্চুরিয়ান লিটন দাস। তার সে চেষ্টা বৃথা গেল বিতর্কিত এক আউটে। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই ২২২ রানে অলআউট মাশরাফি বিন মর্তুজার দল। ১১৭ বলে ১২ বাউন্ডারি আর ...

ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে এবার আঘাত হেনেছে আরও বড় ভূমিকম্প। পালু শহরের অদূরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেওয়ার পর এবার মধ্যাঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। এর প্রেক্ষিতে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত, দশজন আহত এবং বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ...