কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী ও টেকনাফে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। রোববার ভোরে মহেশখালীর ছোট মহেশখালী শাপলাঢেবা ও টেকনাফের হ্নীলা দরগাহ গেট এলাকায় এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মহেশাখালী ওসি প্রদীপ কুমার দাশ জানান, মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী মো. করিম ওরফে মাত করিম নিহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে ইউনিয়ের শাপলা ঢেবাএলাকায় এ ঘটনা ...
ব্রেকিং নিউজ
বান্দরবানে ৩ ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে নিজেদের মধ্যে গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। রোববার সকালে বাইশারী এলাকার থ্রি-স্টার রাবার বাগানের পাশে দ্বিন মোহাম্মদের এলাকা থেকে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আব্দুস সোবাহানের ছেলে আনোয়ার, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার নুরুল হকের ছেলে আব্দুল হামিদ ও সুপারিকাটা এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. ...
চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে নগরীর লালখান বাজারের ইস্পাহানি মোড় এলাকার এ সংঘর্ষে নিহতের নাম মো. দিদার (২৫)। একটি মসজিদ ও মসজিদ পরিচালিত মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম এবং স্থানীয় কাউন্সিলর এএফ কবির মানিকের সঙ্গে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত বেলাল পক্ষের এই সংঘর্ষের ঘটনা ...
‘ভাষা প্রশিক্ষণে বাংলাদেশের উদ্ভাবিত সফটওয়্যারটি বিশ্বে প্রথম’
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সফটওয়্যারের মাধ্যমে ভাষা প্রশিক্ষণে বাংলাদেশের উদ্ভাবিত সফটওয়্যারটি পৃথিবীতে প্রথম। আজ শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ল্যাবে বুয়েট উদ্ভাবিত ভাষাগুরু সফটওয়্যারের মাধ্যমে ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। মোস্তফা জব্বার দেশের তৈরি সফটওয়্যারের মাধ্যমে এ ধরনের কর্মসূচিকে ঐতিহাসিক ঘটনা ...
তিন বিভাগে সমাবেশের ঘোষণা ১৪ দলের
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, নাটোর ও খুলনা বিভাগীয় সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত কর্মী সমাবেশ থেকে এ ঘোষণা দেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি জানান, ৯ অক্টোবর রাজশাহী, ১০ অক্টোবর নাটোর ও ১৩ অক্টোবর খুলনায় ১৪ দল বিভাগীয় সমাবেশ করবে। তারপর নেত্রীর সঙ্গে আলোচনা করে ...
রোহিঙ্গা সমস্যা সমাধানে বেলজিয়াম বাংলাদেশের পাশে আছে: শিকফ্রেড ব্রেক
নিজস্ব প্রতিবেদক: বেলজিয়াম হাউজ অব রিপ্রেজেনটেটিভস এর প্রেসিডেন্ট শিকফ্রেড ব্রেক বলেছেন, রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে বেলজিয়াম বাংলাদেশের পাশে আছে এবং থাকবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সঙ্গে শুক্রবার বেলজিয়াম পার্লামেন্টে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। শিকফ্রেড ব্রেক বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে বেলজিয়াম ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়ন, কৃষি.শিক্ষা, নারীর ...
পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ : কাদের
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতুর নাম হবে শেখ হাসিনা পদ্মা সেতু। ইতোমধ্যে পদ্মা সেতুর মূল কাজের ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। সার্বিক ৫৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা পৌনে ২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা ...
১৪ দলের কর্মী সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের কর্মী সমাবেশ শুরু হয়েছে। বিএনপির অব্যাহত মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্ষমতাসীন কেন্দ্রীয় ১৪ দল এ সমাবেশ করছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার পর থেকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন ...
রামু ট্রাজেটির ৬ বছর: সাক্ষীর অভাবে ঝুলে আছে বিচার
আদালত প্রতিবেদক: কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধবিহার এবং বসতিতে দুর্বৃত্তের হামলার ঘটনার ৬ বছর পূর্ণ হয়েছে আজ শনিবার। এ সময়ের মধ্যে ফিরেছে সম্প্রীতি, মুছে গেছে ক্ষত, কিন্তু সাক্ষীর অভাবে শেষ হয়নি মামলার বিচার কার্যক্রম। ১৯ মামলায় ১৫ হাজার ১৮২ আসামির মধ্যে এই পর্যন্ত গ্রেফতার হয়েছে ৫২৬। ২০১৩ সাল পর্যন্ত অধরা ছিল ১৪ হাজার ৬৫৬ জন। কিন্তু তার পরে ধীরে ...
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উপকূলীয় পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরো ৩৫০ জন। শনিবার একথা জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় ওই ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর