নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবেলায় প্রায় শত বর্ষব্যাপী ব-দ্বীপ পরিকল্পনা নামে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের (জেইডি) তৈরি করা এ পরিকল্পনায় বন্যা, নদী ভাঙ্গন, নদী শাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ...
ব্রেকিং নিউজ
সাংবাদিক মামুনুর রশীদের ইন্তেকালে শোক প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মামুনুর রশীদ প্রধানমন্ত্রীর বিট কভার করতেন। গতরাত তিনি সাড়ে ১১টার দিকে রাজধানীতে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও ...
শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট বেঞ্চ
আদালত প্রতিবেদক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিব্রতবোধের এ ঘটনা ঘটে। বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করেছেন বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বেঞ্চে জামিন আবেদনটি শুনানির তালিকায় ছিল। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। ...
বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তিতে পারিশ্রমিক নয়, বাসচালকদের বেতনভুক্ত করতে হবে। অন্যথায় রুট পারমিট বাতিল করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীতে বাস থামানোর জন্য ১২১টি স্থান নির্ধারণ করেছি। এগুলোতে ...
দণ্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককের মুক্তি দাবি জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে দণ্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। মিশেল বলেন, মিয়ানমারের এমন সিদ্ধান্তে আমি সত্যিই বিস্মিত। যে আইনি প্রক্রিয়ায় তাদের দণ্ড হয়েছে, তাতে স্পষ্টভাবেই আন্তর্জাতিক মান লঙ্ঘন করা হয়েছে। বিবৃতিতে তিনি আরো বলেন, এর মাধ্যমে যে বার্তাটি দেয়া হল তা হচ্ছে মিয়ানমারের অন্য সাংবাদিকরা ভয়হীনভাবে কাজ করতে পারবে না। তাদের বরং নিজে ...
ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৭ বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের যোধপুরে আজ সকালে বিমাব বাহিনীর একটি মিগ-২৭ বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস। মিগ-২৭ বিধ্বস্তের ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। বিধ্বস্তের ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবরও এখনো মেলেনি। খবরে বলা হয়, স্থল আক্রমণে ব্যবহৃত ওই ফাইটার জেটটি বিধ্বস্তের পর আগুন ধরে যায়। এ সময় আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা ...
শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন পাহাড় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সুমন মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে। নিহত সুমন পাহাড় শরীয়তপুর সদর উপজেলার উত্তর বালুচরা গ্রামের স্কেন পাহাড়ের ছেলে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন ...
দক্ষিণ এশিয়ার ফুটবল লড়াই শুরু আজ
ক্রীড়া ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবল অনুরাগীদের মাঠে ফুটবলের সৌরভ ছড়ায় সাফ চ্যাম্পিয়নশিপ। এই অঞ্চলের ফুটবল দলগুলোকে নিয়ে দুই বছর পর পর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সাফের ১২তম আসরের পর্দা উঠছে আজ ঢাকায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় প্রথম খেলায় মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। আর দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এবারের সাফ আসর নিয়ে ...
ভুয়া ছবির জন্য ক্ষমা চাইল মিয়ানমারের সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সংকট নিয়ে প্রকাশিত একটি বইয়ে ভুয়া ছবি ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের দাবি, ছবি দুটি তারা ‘ভুল করে’ প্রকাশ করেছে। সোমবার মিয়ানমারের সেনাবাহিনীর মুখপত্র মিন্দানাও ডেইলিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভুলের জন্য পাঠক ও ওই ছবি দুটির আলোকচিত্রীদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এর আগে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর প্রকাশিত বইয়ে ভুয়া তথ্য ...
মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার শুরু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) আগামীকাল মঙ্গলবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, এ উপলক্ষ্যে বিএস-১-এর তদারকী সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ সোমবার বলেন, তারা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর