১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিককে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ইয়াঙ্গুনের জেলা জজ আদালত এ রায় ঘোষণা করেন। খবর রয়টার্সের। এ সময় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক কো ওয়া লোন (৩২) ও কায়াও সোয়ে ও (২৮) আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সময় বিচারক ইয়ে লউইন বলেন, ...

একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই

 সাহিত্য ডেস্ক: একাত্তরের বীরাঙ্গনা ও জননীখ্যাত লেখিকা রমা চৌধুরী আর নেই। সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাইফসাপোর্টে নেয়ার পর তার মৃত্যু হয়। রমা চৌধুরীর দীর্ঘদিনের সহচর ও তার বইয়ের প্রকাশক আলাউদ্দীন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সন্ধ্যায় রমা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে লাইফসাপোর্ট দেয়া হয়। সেখান থেকেই ভোর ৪টার দিকে ...

দিল্লিতে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক (ডিজি) পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ ভারতের নয়াদিল্লিতে শুরু হবে। পাঁচদিনের এই সম্মেলন শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর। নয়াদিল্লির বিএসএফের চাওলা ক্যাম্পে আজ স্থানীয় সময় বিকাল ৪টায় সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। সম্মেলনের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে, সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা ও আহতের ঘটনা। ...

নরসিংদীতে ১২০টি সোনার বারসহ আটক ৬

অপরাধ ডেস্ক: নরসিংদীর পাঁচদোনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২০ টি সোনার বারসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি এই ছয় যাত্রী সোনা চোরাকারবারী। আজ সোমবার সকালে র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারি পরিচালক এ এসপি মিজানুর রহমান সাংবাদিদকের জানান, ১২০ টি সোনার বারের ওজন ১৪ কেজি এবং এগুলোর আনুমানিক দাম ছয় কোটি টাকা। ...

সাভারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ঢাকা প্রতিনিধি: সাভারে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় এক প্রকৌশলীসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এসএন সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মির আখতার গ্রুপের ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম (৫৫), চালক খলিলুর রহমান (৬৫) ও নুরন্নবী। পুলিশ জানায়, মির আখতার গ্রুপের পিকআপে করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ...

জব্দ বাস থানায় আনতে গিয়ে চাপা পড়ে পুলিশ কর্মকর্তা নিহত

দুর্ঘটনার পর ঈগল পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮২৮) দু’দিন আগে থেকে পড়ে ছিল মিরপুরের বেড়িবাঁধে। বিকল সেই বাস ঠিকঠাক করে রোববার নেওয়া হচ্ছিল রূপনগর থানায়। গাড়ি চালাচ্ছিলেন চালক বেলাল হোসেন (৩৮), ছিলেন তার সহকারীও। বাসটির সামনে থেকে মোটরসাইকেল চালিয়ে থানার দিকে নিয়ে যাচ্ছিলেন রূপনগর থানার এসআই উত্তম কুমার সরকার (৩৪)। বিকেল ৪টার দিকে শাহআলী থানা এলাকার রাইনখোলায় পৌঁছালে হঠাৎ বাসটি উত্তমের ...

সোমালিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় একটি সরকারি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় তিন সৈন্যসহ ছয়জন নিহত হয়েছে। রাজধানী মোগাদিসুতে রোববার এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাজধানীর হউলওয়াডাগ জেলায় এ বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণে একটি স্কুল ভবন ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজন শিশুর হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে প্রচণ্ড ...

ইভিএম চাপিয়ে দেয়া ঠিক হবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইভিএম নিয়ে আসার জন্য আমি সবসময় পক্ষেই ছিলাম, এখনো আছি। তবে এটাও ঠিক এটা তাড়াহুড়ো করে চাপিয়ে দেয়া ঠিক হবে না। কারণ একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। তিনি বলেন, ইলেকশনটাকে স্বচ্ছ করার জন্য যা যা করার প্রয়োজন সবই কিন্তু আমরাই করেছি। কারণ মানুষের ভোটের অধিকারটা মানুষের হাতেই থাকুক। কাজ করেছি মানুষের জন্যে, ভোট দিলে দিল ...

মহম্মদপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

মাগুরা প্রতিনিধি: মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামে স্থানীয় খালের পানিতে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অনন্ত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ২১ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ...

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রংপুর প্রতিবেদক: রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর ...