অর্থনীতি ডেস্ক: পোশাক খাতের নতুন মজুরি নির্ধারণে ছাড় দিতে রাজি হয়েছেন মালিক ও শ্রমিক পক্ষ। মজুরি বোর্ডে দেওয়া প্রাথমিক প্রস্তাব থেকে কিছুটা বাড়াবেন মালিকরা। অন্যদিকে প্রাথমিক প্রস্তাব থেকে কিছুটা কমিয়ে মজুরি নির্ধারণে সম্মত হয়েছেন শ্রমিক পক্ষের প্রতিনিধি। কার পক্ষে কতটুকু ছাড় দিলে গ্রহণযোগ্য একটা মজুরি নির্ধারণ করা যাবে, সে বিষয়ে বোর্ডের সোমবারের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ...
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই সংসদে সড়ক পরিবহন বিল
নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত সড়ক পরিবহন বিল-২০১৮ রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই সংসদে পাঠিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সংবিধান অনুযায়ী, কোনো বিল আইনে পরিণত হলে তা প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রের অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকলে সেই বিল সংসদে উত্থাপনের আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই অনুমতি না নেয়ায় সংসদ সচিবালয় থেকে তা ফেরত পাঠানো হয়েছে। সংসদের আইন মন্ত্রণালয় সূত্র এ ...
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ৬ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফলাফল আগামী ৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। ৬ সেপ্টেম্বর এ ফল প্রকাশ করা হতে পারে। এছাড়া এই মাসের মধ্যেই ...
জাবালে নূরের মালিকসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট
আদালত ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর বাসের মালিক শাহাদাত হোসেনসহ ছয় জনকে আসামি করে আদালতে এই সপ্তাহে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন। আজ সোমবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আবদুল বাতেন বলেন, ছয় জনকে আসামি করে আদালতে এই সপ্তাহে চার্জশিট ...
মন্ত্রিসভায় সংশোধিত শ্রম আইন অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: মালিক ও শ্রমিকদের বিভিন্ন অপরাধের শাস্তি কমিয়ে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ‘শ্রমিকদের অধিকার সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ২০০৬ সালে প্রথম এই আইনটি করা হয়েছিল। ...
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক: গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিলো, এবার নেই। তবে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সেটা আতঙ্কজনক পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা/প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন। গত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর ...
শহিদুল আলমের জামিন শুনানি মঙ্গলবার
আদালত প্রতিবেদক: নিরপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমের জামিন চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। আজ সোমবার রাষ্ট্রপক্ষ থেকে সময় চাইলে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন। আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার ...
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক আর নেই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগর (শ্যামলী) জাতীয় কিডনী ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কিডনি ও হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন।
নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে চারজন নিহত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তারমাথা নামক স্থানে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ শিশুসহ চারজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতরা হলেন সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ঈমান আলী খান বাড়ির ফিরোজা বেগম (৫০), তার ছেলে কুয়েত প্রবাসী মোহন খান (৩৫) ও নাতী মিরন খান (৬), সিএনজি চালক আবু তাহের (২৫)। আহতরা হলেন ...
ইভিএম নিয়ে ভোটার ও রাজনৈতিক মহলে উৎকণ্ঠা থাকা স্বাভাবিক: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে ভোটার ও রাজনৈতিক মহলে উৎকণ্ঠা থাকা স্বাভাবিক। কারণ আমরা এটির ব্যবহার, উপকারিতা সম্পর্কে এখনও তাদেরকে জানাতে পারিনি। পর্যায়ক্রমে তারা সব জানতে পারবেন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ভবনের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন কালে তিনি একথা বলেন। ইটিআইয়ের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর