১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

ব্রেকিং নিউজ

চলনবিলে নৌকাডুবি: ৫ লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুজনের মরদেহও উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস দলের কর্মীরা। এ নিয়ে নিখোঁজ মোট ৫ জনেরই মরদেহ উদ্ধার করা হল। আর এর মাধ্যমে সমাপ্তি ঘটল উদ্ধার অভিযানের। রোববার সকালে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি (৫২) ও আমবাগান এলাকার ব্যবসায়ী স্বপন বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। চাটমোহর ...

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। রোববার ভোর ৪টার দিকে মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় বাসটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়ে। ...

ছয় মাসের জন্য নিষিদ্ধ সাব্বির

ক্রীড়া ডেস্ক: শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় মাসের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ডিসিপ্লিনারি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুক) এক দর্শককে হুমকি দেয়ার ঘটনায় তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়ার সুপারিশ করেছে। এই সুপারিশ বাস্তবায়নের জন্য এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমতি প্রয়োজন। তবে ক্রিকইনফো বলেছে, সভাপতির অনুমোদনের বিষয়টি নিছকই আনুষ্ঠানিকতা। এছাড়া মোসাদ্দেক হোসেনকে ...

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাৎক্ষণিকভাবে পুলিশ হাতহতদের পরিচয় জানাতে পারেনি। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল ...

নয়াপল্টনে বিএনপির জনসভা শুরু

নিজস্ব প্রতিবেদক: ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভা শুরু হয়েছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শনিবার বেলা ২টায় এই জনসভা শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই জনসভায় এখন বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। দলের বেশির ভাগ শীর্ষ নেতার এই জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে। আজকের জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়াপারসন কারাগারে থাকায় এতে প্রধান ...

চলনবিলে নৌকাডুবি: দুই নারীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে দুইজন নারীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার রাত ১টার দিকে এবং শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দু’জন হলেন- নিখোঁজ ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি’র স্ত্রী ...

ফিলিপাইনে বন্দুকধারীদের হামলায় নিহত ৬, দম্পতি অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় অন্তত ছয় গ্রামবাসী নিহত হয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী দম্পতিকে অপহরণ করার বন্দুকধারীদের বাধা দিতে গেলে এসব লোক প্রাণ হারায়। শনিবার পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। জাম্বোয়াঙ্গা ডেল নর্তি প্রাদেশিক পুলিশের কর্মকর্তা ইদউয়িন ডি ওকাম্পো জানান, শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে প্রদেশটির সিরাওয়াই শহরের উপকূলীয় গ্রামের ওই দম্পতির বাড়িতে ...

বিএনপির বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দানব সরকারকে অপসারণ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, আজ আমাদের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি আমাদের জন্য আজ কোনও উৎসবের দিন নয়। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ আমাদের দলের চেয়ারপারসন আপোসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত ...

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ শনিবার গৌরবের চার দশকে পা রাখলো। আজ দলটির ৪০তম প্রতিষ্ঠা দিবস। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন। ফেলে আসা ৩৯ বছরে সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই-উত্রাইয়ের পথপরিক্রমায় বিএনপি এখন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল। উন্নয়ন-উত্পাদনের আধুনিক রাজনীতিকে মূল প্রতিপাদ্য করে ১৯ দফা কর্মসূচির আলোকে ...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১৯৭১ ফুট দীর্ঘ আলপনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা এঁকেছেন ঢাবি শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সা‌ড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ই মার্চ’ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই ভবন উদ্বোধন করতে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের রাস্তা দিয়ে আসবেন। এজন্যই শিক্ষার্থীদের এই আয়োজন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদের শতাধিক শিক্ষার্থী ...