নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে আরপিও সংশোধনের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। একইসঙ্গে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছেন। এ বিষয়ে মাহবুব তালুকদার সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে কমিশনের সভা শুরু হয়। বৈঠক শুরুর প্রায় ...
ব্রেকিং নিউজ
পলিথিনে মোড়ানো নারীর গলাকাটা লাশ
অপরাধ ডেস্ক: যশোরে পলিথিনে মোড়ানো অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে যশোর সিটি কলেজের মসজিদের পাশে হাত-পা বাঁধা পলিথিনে মোড়ানো ওই (আনুমানিক ২৫ বছর) নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এই রিপোর্ট (দুপুর) লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি। স্থানীয়রা জানান, সকালে তারা বিকট গন্ধ পেয়ে সিটি কলেজ মসজিদের কাছে ডোবার পাশে আসেন। সেখানে একটি ...
উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে টপ জিনস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ সকাল ১০টার দিকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। অবরুদ্ধ রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। দুপুর সাড়ে বারোটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা রাস্তায় বসে রয়েছে।
চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখেমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার আহাদ কমিউনিটি সেন্টারের সামনের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। ওসি জানান, সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এসময় আনোয়ারাগামী বাসটির সঙ্গে ...
বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নেপালে
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে নেপালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোটভুক্ত সাত দেশের নেতারা বিকালে কাঠমান্ডুতে এই সম্মেলনে অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ঠিক হয়েছে ‘শান্তির, সমৃদ্ধির, টেকসই বে অব বেঙ্গলের লক্ষ্যে’। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ...
শ্রীলংকার কাছে হারলো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের প্রীতি ম্যাচটা নীলফামারীর দর্শকদের জন্য ছিল ঈদের আনন্দের মতো। সারা শহর মেতেছিল ফুটবল আনন্দে। দেশের কথিত ‘মৃত ফুটবল’ যেন রাজধানীর বাইরে গিয়ে আবার জেগে উঠেছিল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের সমর্থন পেয়ে গেছে লাল-সবুজের দল। কিন্তু জামাল ভূঁইয়ারা ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে হেরে মাঠ ছেড়েছে। শেখ কামাল স্টেডিয়ামের আশপাশের সড়কের দু’পাশেই মনের ...
নির্বাচনের আগে বাড়ছে না অবসরের বয়স: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে আলোচনা শুরু হলেও বর্তমান সরকারের মেয়াদে তা বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে তাতে নিজের আপত্তি নেই জানিয়ে মুহিত বলেন, ‘(অবসরের) বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল, আমি প্রস্তাবও দিয়েছিলাম, হয়নি।’ ...
বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক: নীলফামারীতে শহীদ শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা ফুটবল দল। এদিকে পেশাদার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের এই হোম ভেন্যুতে ব্যাপক দর্শক সমাগম হয়েছে। ম্যাচটি ঘিরে এখন উত্তরবঙ্গের এই জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। নীলফামারীতে উন্মাদনা এতোই বেশি যে, ম্যাচের জন্য নির্ধারিত ২০ হাজার আসনবিশিষ্ট গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ঢাবিতে ৭ হাজার ১২৮ আসনে প্রতিযোগী পৌনে ৩ লাখ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে পাঁচটি ইউনিটের মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে দুই লাখ ৭২ হাজার ৫১২ জন ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ শিক্ষাবর্ষে ক-ইউনিটের এক হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯শ’ ৭০ জন, খ-ইউনিটের ...
নয়াপল্টনে জনসভার অনুমতি পেল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে গেলে এ অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির প্রতিনিধিদলের সদস্য আব্দুস সালাম আজাদ। তিনি জানান, ১ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে দুপুরে বিএনপির কার্যালয়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর