মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের যমুনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রলারটি পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার পথে চরশিবালয় এলাকায় ডুবে যায়। যাত্রীদের মধ্যে সবাই তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তীরে সাঁতরে ওঠা আলহাজ নামের এক যাত্রী জানান, ...
ব্রেকিং নিউজ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। কোতোয়ালি মডেল থানার এসআই তপন বাগচী জানান, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে শ্বশুর বাড়ি থেকে ঢাকার আশকোনা এলাকার কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম তার স্ত্রী-সন্তানদের নিয়ে অটোরিকশায় ...
শাহজালালে ২২টি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক
অপরাধ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ১২ কেজি সোনাসহ আরশাদ আয়াজ আহমেদ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ছয় কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় ব্যাংকক হতে আগত থাই এয়ারলাইন্সের একটি বিমান থেকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী সাংবাদিকদের জানান, গোপন ...
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
ডেস্ক রিপোর্ট: গাজীপুর গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। র্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। র্যাব-১ এর অধিনায়ক (সিও) ...
আরও পাঁচটি কলেজকে সরকারি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দেশের আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনুমোদনও দিয়ে দিয়েছেন। এখন আনুষ্ঠানিকতা হিসেবে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের আগে ২৭১টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়। সরকারি করা পাঁচটি কলেজ হলো রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ, খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ...
এক ঘণ্টা বিলম্বে আসবে প্রথম ফিরতি হজ ফ্লাইট
ধর্ম ডেস্ক: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি সোমবার রাতে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪০১২ রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও এটি রাত সাড়ে ১১টায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ। তিনি জানান, সর্বশেষ ফিরতি ...
কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহারের জামিন
আদালত প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকার জামিন পেয়েছেন। সোমবার বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ লুৎফুন্নাহারের জামিন মঞ্জুর করেন। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুৎফুন্নাহার লুমার জামিনের আবেদন করা হলেও মামলার নথি না থাকায় রোববার শুনানি হয়নি। ফলে সোমবার আদালত মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করেছিল। বিকালে শুনানি শেষে ...
ব্রাজিলের প্রাক্তন ফুটবল প্রধানের ৪ বছরের জেল
ক্রীড়া ডেস্ক: ব্রাজিলের প্রাক্তন ফুটবল প্রধান হোসে মারিয়া মারিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে চার বছরের জেল দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। পাশাপাশি তার ৩.৩৪ মিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত ও ১.২ মিলিয়ন ডলার জরিমানার রায় দিয়েছেন ব্রুকলিন ডিস্ট্রিক কোর্টের বিচারপতি পামেলা চেন। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ মারিয়া মারিন গত ১৩ মাস ধরে জেলখানায় রয়েছেন। এই রায় নিয়ে যুক্তরাষ্টের এফবিআইয়ের সহকারী পরিচালক ...
খালেদা জিয়ার মুক্তি দাবিতে বনানীতে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীর বনানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার সকাল সোয়া ৯টায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কামাল আতাতুর্ক রোড থেকে শুরু হয়ে কাকলী মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা মিছিলে অংশ করেন। উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার ...
১৩০০ কোটি বছর পুরনো চারটি গ্যালাক্সির সন্ধান!
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সৌরজগতকে নিয়ে বহু আগেই শুরু হয়েছে গবেষণা। এ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। তারই জের ধরে এবার গভীর মহাকাশে বয়স ১৩০০ কোটি বছরের পুরনো চারটি গ্যালাক্সির খোঁজ দিয়েছে ডরাম ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি’-র ডিরেক্টর কার্লোস ফ্রেঙ্ক-এর নেতৃত্বে একটি বিজ্ঞানীদল। সম্প্রতি এ কথা ঘোষণা করেছে ‘দ্য ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো’। এগুলোর নাম- ‘সেগ-১’, ‘বুটস-১’, ‘টুকানা ২’, ‘উরসা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর