অপরাধ ডেস্ক: বগুড়া শহরের বড়গোলার টিনপট্টি এলাকার একটি বাড়ি থেকে মঙ্গলবার সকালে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- ওই এলাকার সৌদী প্রবাসী অবাঙালি (বিহারি) ইউসুফ শেখের স্ত্রী রুবি খাতুন (২৫) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে এবং তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ...
ব্রেকিং নিউজ
চাঁদপুর ও পটুয়াখালীর ৬২ গ্রামে ঈদ উদ্যাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দুই জেলার ৬২টি গ্রামে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের কয়েকটি গ্রাম ছাড়াও পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ হাজার পরিবার আজ ঈদ উদ্যাপন করছে। পটুয়াখালী: পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ হাজার পরিবার আজ ঈদুল আজহা উদ্যাপন করছে। গ্রামগুলোয় পশু কোরবানির পর ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। প্রতিবছরের মতো ...
নরসিংদীতে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৮
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী বেলাবতে যাত্রীবাহী বাস এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ ঘটনার নিশ্চিত করে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আবুল হোসেন (৫৫), ...
নিরাপদ সড়ক আন্দোলন: জামিন পেলেন ৩২ শিক্ষার্থী
আদালত প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের পৃথক ১৫ মামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের আরও ৩২ শিক্ষার্থী জামিন পেয়েছেন। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতগুলো শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার নিরাপদ সড়ক চাই আন্দোলনের একাধিক মামলায় ৪২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন আদালত। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পৃথক ১০ মামলায় ১৪ আসামির জামিন দিয়েছেন ...
খসড়া আইনের অনুমোদন: অনুমতি ছাড়া সরকারি কর্মচারীদের গ্রেপ্তার করা যাবে না
নিজস্ব প্রতিবেদক: চার্জশিট গ্রহণের আগে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো সরকারি কর্মচারীকে গ্রেফতারের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন নেয়ার বিধান রেখে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে অবশেষে বহুল প্রতীক্ষিত আইনটি অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই অনুমোদনের কথা ...
ঈদে ৮ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খেলা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) স্টেশনগুলো ঈদের আগে ও পরের চারদিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম রয়েছে। গ্যাস সংকটের কারণে কয়েক বছর ...
৭০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
অপরাধ ডেস্ক: চট্টগ্রামে আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ কামরুন্নাহার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে রায়পুরের নোয়াবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামরুন্নাহার একই এলাকার মো. ফরিদের স্ত্রী। আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে নিজ বাড়ি থেকে ৭০ হাজার ইয়াবাসহ কামরুন্নাহারকে ...
খুলনায় তেলের ডিপোতে আগুনে নিহত ২, দগ্ধ ৯
খুলনা প্রতিবেদক: খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছে আরও নয়জন। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা খালিশপুর থানার ওসি ...
নাইজেরিয়ায় বোমা হামলা, ১৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। দেশটির উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে রবিবার গভীর রাতে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রবিবার রাত ২ টার দিকে বর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে ওই হামলা চালানো হয়। আবাচা ওমর নামে এক নাইজেরীয় ওই হামলায় বেঁচে ...
পাবনায় অগ্নিকাণ্ড, তিন কোটি টাকার সম্পদ ছাই
পাবনা প্রতিনিধি: পাবনার মধ্যশহরে আব্দুল হামিদ সড়কের বহুতল বাণিজ্যিক ভবন ‘সাত্তার বিশ্বাস ভবনে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের কেন্দ্রস্থলে জেবি মোড়ে অবস্থিত ছয়তলা ভবনটিতে অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দুইতলা ও তিনতলার বিভিন্ন কক্ষে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে বেশ কয়েকটি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর