১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১২

ব্রেকিং নিউজ

রানার্সআপ হলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হলো বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আগুন ফাইনালে মারিয়া মান্ডা বাহিনী ভারতের কাছে ১-০ গোলে হেরে গেছে। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন সুনিতা মুন্ডা। টুর্নামেন্টে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো বাংলাদেশ এই প্রথম কোনো গোল হজম করল! ফেবারিট তকমা নিয়েই আজকের ফাইনালে নেমেছিল ...

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। আজ শনিবার বিভিন্ন শিক্ষা বোর্ড একই দিন পৃথক ফল প্রকাশ করেছে। পুনঃনিরীক্ষণের ফলে তিন হাজার ২৯১ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৭৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৮৬ জন। বাকীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। বোর্ডভিত্তিক ফল, ঢাকা বোর্ডে মোট এক হাজার ৯৫৫ জনের ...

ঘরে ফেরার আন্দোলনে নিহত ১৬৬ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে গত ৪ মাসে ১৬৬ জন নিহত ও ১৮ হাজারের বেশি লোক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৯৪৮ সালে দখলদার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নিজ দেশে পরবাসী হয়ে পড়ে ফিলিস্তিনিরা। সে সময় প্রায় সাড়ে ৭ লাখ ফিলিস্তিনিকে নিজ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়। ...

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেল জয়ী কফি আনান (৮০) আর নেই। অসুস্থ হয়ে পড়ার পর শনিবার সকালে সুইজারল্যাণ্ডে তার মৃত্যু হয় বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি টুইটারে লিখেছে, আমরা আজ একজন মহান মানুষ, নেতা ও স্বপ্নদ্রষ্টাকে হারালাম। ১৯৩৮ সালে ঘানায় জন্ম নেয়া কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব। ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত তিনি এ ...

কোরবানির পশুর হাট ঘিরে কঠোর ব্যবস্থা: র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: ঈদ ও কোরবানির পশুর হাটকে ঘিরে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ শনিবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় বেনজীর আহমেদ আরও বলেন, ঈদ উপলক্ষে আইন শৃংখলাবাহিনী বেশ তৎপর। অনুমোদিত স্থান ছাড়া অন্য স্থানে যাতে পশুর হাট বসতে না পারে সেদিকে ...

শপথ নিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিয়েছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। এর মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেটের ২২ গজের ক্যাপ্টেন এখন ২২তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দেশটির জাতীয় পরিষদের ভোটে শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। শপথের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে মঞ্চ থেকে নেমে অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন ইমরান। সকাল সাড়ে ৯টায় শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ৩০ ...

তেজগাঁওয়ে মাইক্রোবাস চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে মাইক্রোবাস চাপায় শফিকুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ইসমাইল হোসেন (৩৮) নামে আরো এক শ্রমিক। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল শেরপুরের নলিতাবাড়ি তারাকান্দার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত ইসমাইলও একই এলাকার বাসিন্দা। তবে দু’জনই রাজধানীর কড়াইলবস্তিতে থাকেন। তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১নং গেটের অদূরে সড়কে ...

জাকার্তায় আজ পর্দা উঠছে এশিয়ান গেমসের: আশায় বুক বাঁধছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: দিন, মাস, বছর পেরিয়ে অপেক্ষা শুধুই ঘণ্টা কয়েকের। চার বছরের অপেক্ষার প্রহর শেষে আজ থেকে শুরু হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমস। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ গেমসের পর্দা উঠবে। ২ সেপ্টেম্বর বাজবে বিদায় রাগিনী। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেমবাং শহর যৌথভাবে এবারের আয়োজক। এশিয়ার ৪৫টি দেশ পদকের লড়াইয়ে অংশ নেবে। প্রতিবারের মতো এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৪টি ডিসিপ্লিনে ...

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পারের অপেক্ষায় ৬শ যান

ডেস্ক রিপোর্ট: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট। প্রতিদিন এ রুট দিয়ে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যানবাহন ও যাত্রী নদী পারাপার হয়ে থাকে। ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েকগুন। সম্প্রতি পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোত দেখা দেয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের বাড়তি যানবাহন ও ঈদের অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে ...

খাগড়াছড়িতে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ৬

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সাতজন। নিহতরা সবাই উপজাতি। তবে এটা দুইপক্ষের সংঘর্ষ, না একপাক্ষিক গোলাগুলি সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিকাশ গ্রুপের সদস্য বলে জানা ...