আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হয়েছেন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। শনিবার শপথ নেবেন তিনি। খবর ডনের। শুক্রবার বিকেলে জাতীয় পরিষদের অধিবেশনে ভোটাভুটির মধ্য দিয়ে সাবেক এই ক্রিকেট তারকাকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দেশটির নবনির্বাচিত সাংসদরা। ১৭৬ ভোট পেয়ে জয়ী হন ৬৫ বছর বয়সী ইমরান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ ...
ব্রেকিং নিউজ
শ্রমিক বিক্ষোভে তীব্র যানজট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অ্যালিগেন্ট গ্রুপের শ্রমিকরা। ঈদের আগে আগস্ট মাসের অর্ধেক বেতনের দাবিতে শুক্রবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ জানান, শ্রমিক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পুলিশের বিভিন্ন ইউনিট শ্রমিক ও মালিক পক্ষের ...
ট্রেনে ঈদযাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে প্রথম যেদিনের আগাম টিকিট বিক্রি করেছিল, সেই ট্রেন ছাড়া শুরু হয়েছে। শুক্রবার ভোর ৫টায় ঘরমুখো হাজারও মানুষ নিয়ে ঈদের প্রথম ট্রেন ‘বলাকা কমিউটার’ কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়। আজ ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর এবং বাকিগুলো লোকাল ও মেইল ...
রাজবাড়ীতে গৃহবধূকে গলাকেটে হত্যা
অপরাধ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার আলীপুরের বারোবাকপুরে হাজেরা বেগম (৫০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর থানা পুলিশ ওই ইউনিয়নের পশ্চিম বারোবাকপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার এএসআই ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের ছেলের বউ স্বপ্না বেগম (২৩) আহত হয়েছেন। হাজেরা বেগম ওই ইউনিয়নের পশ্চিম বারোবাকপুরের তমিজউদ্দিন শেখের ...
থাইল্যান্ডের সাথে দারুণ এক ড্র করলো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমস ফুটবলে থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার জাকার্তার পাকান সারি স্টেডিয়ামে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে থাইল্যান্ডের সঙ্গে। ৫২ মিনিটে সুফিলের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ৮০ মিনিটে সমতা ফেরান থাইল্যান্ডের চাইডেড সুপাচাই। এ ম্যাচ জিতলে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বেঁচে থাকতো বাংলাদেশের; কিন্তু এগিয়ে যাওয়ার সুবিধাটা কাজে লাগাতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ...
ইয়াবা ব্যবসায় পুরো পরিবার : ব্যাংক অফিসার-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক
অপরাধ ডেস্ক: চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যেই কখনও ডাবের ভেতরে করে, কখনও ফলের গাডিতে, কখনও বা বাসে বিশেষভাবে তৈরি চেম্বারে ইয়াবা আসার খবর দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবার ইলেকট্রনিক্স সামগ্রীর আড়ালে বাহক কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় ইয়াবা আসার খবর দিলো র্যাব। কক্সবাজার ও টেকনাফ থেকে একটি সিন্ডিকেট নির্ধারিত কিছু লোকের মাধ্যমে অভিজাত এলাকায় নেয়া ভাড়া বাসায় ইয়াবা মজুদ করে। এ ...
জনতা ব্যাংকের নির্বাহী পদে লিখিত পরীক্ষা বাতিল
আদালত প্রতিবেদক: গত বছরের ২১ এপ্রিল অনুষ্ঠিত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা বাতিল করেছেন হাইকোর্ট। প্রশ্ন ফাঁসের অভিযোগে এ পরীক্ষা বাতিল করা হয়। একই সঙ্গে নতুন করে একই পদে যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের ...
৫০০ ট্রাক ও ১০০ বাস কিনবে বিআরটিসি
নিজস্ব প্রতিবেদক : ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি-২) -এর আওতায় ১০০টি নন-এসি বাস ও ৫০০টি ট্রাক কিনছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। এজন্য বিআরটিসি, টাটা ও ভিই কমার্শিয়াল ভেহিক্যাল লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিআরটিসি ভবনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিক আহমেদের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, টাটা মোটরসের সিনিয়র ম্যানেজার বিশাল ...
আজ থেকে সুপ্রিমকোর্টে অবকাশ
আদালত প্রতিবেদক: আজ বৃহস্পতিবার ১৬ আগস্ট থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ-উল আযহার ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশের কারণে দেড় মাস সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ...
গোলাম সারওয়ারকে প্রেস ক্লাবে শেষ বিদায়
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সকালে গোলাম সারওয়ারকে শেষবারের মতো তেজগাঁওয়ে তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে নেওয়া হলে সমকাল পরিবারের সদস্যরা প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দেশবরেণ্য সাংবাদিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ তার পাঁচ দশকের আড্ডাস্থল জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে গোলাম সারওয়ারের মরদেহ জাতীয় প্রেস ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর