১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

ব্রেকিং নিউজ

৩ ঘণ্টার অভিযানে আটক নেই, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশপাশে ৩ ঘণ্টাব্যাপী ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার রাত সাড়ে ৯টায় এ অভিযান শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১১টার দিকে। হঠাৎ বিপুলসংখ্যক পুলিশ দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টার পর থেকে ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রিজার্ভ পুলিশের প্রায় ...

নিজস্ব প্রতিবেদক:

x‘নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব যেকোন পরিস্থিতি বুদ্ধিমত্তা, ধৈর্য্য ও সাহস নিয়ে দৃঢ়তার সাথে মোকাবেলা করতেন। বাংলার মানুষের মুক্তিসংগ্রামে প্রতিনিয়তই তিনি বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যুগিয়েছেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এক অবিচ্ছেদ্য সত্ত্বা, এ সত্ত্বাকে কখনই পৃথক করা যাবে না। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গমাতার অবদান অনস্বীকার্য। তিনি বুদ্ধিমত্তা, ধৈর্য্য ও রাজনৈতিক প্রজ্ঞার যে দৃষ্টান্ত রেখে ...

হাসপাতাল থেকে ফের ডিবিতে শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, সকালে শহিদুল আলমকে হাসপাতালে নিয়ে আসার পর আমাদের চার সদস্যের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে। পরীক্ষা শেষে বোর্ড সদস্যারা ...

সড়কে প্রাণ গেল ২ সহোদরের

সিলেট সংবাদদাতা: সিলেট-জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাকের চাপায় ২ সহোদর নিহত হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান। বুধবার সকাল ১০টার দিকে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এবং রাস্তা অবরোধ করে রাখে। ...

চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক: চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্য রফতানিতে ৩৯ বিলিয়ন এবং সেবা খাতে ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তোফায়েল আহমেদ ২০১৮-২০১৯ অর্থ বছরের রফতানির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন মার্কিন ডলার। রফতানি হয়েছে ৪০ ...

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন শানশান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দিকে শানশান নামে একটি শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে। এর প্রেক্ষিতে আজ বুধবার জাতীয় আবহাওয়া সংস্থা ভারী বর্ষণ ও ভয়ঙ্কর ঝড়ের সতর্কতা জারি করেছে। বিমান সংস্থাগুলো বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। এই টাইফুন বৃহস্পতিবার ভোরে টোকিও থেকে প্রায় ১শ কিলোমিটার উত্তরপূর্বে আঘাত হানতে পারে। খবর বার্তা সংস্থা এএফপি’র। টাইফুন শানশানের কারণে সকালের অফিসগামী যাত্রীদের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি ...

হলি আর্টিজান মামলার চার্জশিট গ্রহণ

আদালত প্রতিবেদক: রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলায় ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমান এ চার্জশিট গ্রহণ করেন। মামলাটির পলাতক দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া মামলা থেকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দেয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে ...

আমার মা খুব জ্ঞানপিপাসু ছিলেন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা খুব জ্ঞানপিপাসু ছিলেন। লেখাপড়ার তেমন সুযোগ না পেলেও চিন্তা ভাবনায় তিনি খুব উচ্চমানের ছিলেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমার মা খুব জ্ঞানপিপাসু ছিলেন। তার খুব বই পড়ার অভ্যাস ছিল। আব্বার জন্য বই কিনতেন। লেখাপড়ার তেমন সুযোগ ...

আলোকচিত্রী শহিদুল আলম হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: আলোকচিত্রী শহিদুল আলমকে আজ বুধবার সকাল নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান। রেজাউর বলেন, রাজধানী ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আজ সকালে শহিদুল আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অবিলম্বে ...

ট্রেনে কাটা পড়ে চবি শিক্ষার্থীর দু’পা বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-গামী চলন্ত ট্রেনের সামনে প্লাটফর্মে উঠার সময় কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়েছে এক শিক্ষার্থীর। আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বুধবার সকাল ৮.২০ মিনিটে নগরীর ষোলশহর স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে দু’পা বিচ্ছিন্ন শিক্ষার্থীর নাম রবিউল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। আহত মারুফা আক্তার ইতিহাস ১ম বর্ষের শিক্ষার্থী। পুলিশ ফাঁড়ি ও ...