১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১১

ব্রেকিং নিউজ

আরো দুই হজ ফ্লাইট বাতিল

ধর্ম ডেস্ক: যাত্রী কম থাকায় আরো দুইটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার বিকেল ৫টা ৫৫মিনিটে বিজি ৩০৫৯ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। আর বিজি ৫০৫৯ ঢাকা ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত ৯টা ৫৫ মিনিটে। এ নিয়ে চলতি বছর এ পাঁচটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, আজ বিকেল ৫টা ...

পায়ুপথে মিলল স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর মলদ্বারে লুকানো ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টম। আজ সকাল সাড়ে নয়টার ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছালে প্রথমে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। তারা জানান, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার সকাল সাড়ে নয়টার ফ্লাইটে ফটিকছড়ির সুমন দাশ আসেন। তার গতিবিধি সন্দেহজনক হলে কাস্টম হাউসের ...

শাহবাগে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেইজ খুলে এই কর্মসূচির ডাক দেওয়া হলে আজ বুধবার দুপুর ১২টা থেকে ওই এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থী। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘এ কেমন দেশে জন্ম হল আমার হায়!! যে দেশে কোনো বিচার ...

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে অঘোষিত ছুটি!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই কলেজ ছাত্রের মৃত্যুর পরিপ্রেক্ষিতে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজে অঘোষিত ছুটি ঘোষণা করা হয়েছে। কোনও কোনও প্রতিষ্ঠানে ছুটির নোটিশ দেয়া হলেও কোনও কারণ উল্লেখ করা হয়নি। আবার অনেকে কোনও নোটিশ ছাড়াই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা যাতে সংঘবদ্ধ হতে না পারে এ জন্যই স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। ...

‘নৌমন্ত্রী ক্ষমা চেয়েছে, আমরাও মর্মাহত, তোমরা সময় দাও’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সপ্তাহে প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন অনুমোদনে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে আইনটি সংসদে পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আজ বুধবার রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ ...

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে এসব কমিটি ঘোষণা করেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করেন। বাংলদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে মো. রেজানুল হক চৌধুরী শোভনকে। গোলাম রাব্বানীকে করা হয়েছে সাধারণ সম্পাদক। ঢাকা ...

মেক্সিকোয় বিমান দুর্ঘটনায় আহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় ৮৫ জন আহত হয়েছে। প্রচন্ড শিলাবৃষ্টি চলাকালে উড্ডয়নের সময় বিমানটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটিতে আগুন ধরে যায়। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। ডুরাঙ্গোর গভর্নর জোসে রোসাস এক টুইটার বার্তায় বলেন, ‘ফ্লাইট এএম২৪৩১ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।’ ডুরাঙ্গোতে এ ঘটনা ঘটে। যাত্রীদের বরাত দিয়ে রোসাস মিলেনিও ...

এবার পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এবার সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিক ও যানবহনের নিরাপত্তার দাবিতে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে তারা এ সড়ক অবরোধ করে রাখেন। নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সকাল সাড়ে ৭টা থেকে পরিবহন শ্রমিকরা এ মহাসড়কের লিংকরোড এলাকায় অবরোধ করে রেখেছেন। এতে এ মহাসড়কের উভয় পাশে যানবহনের ...

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ডাকওয়ার্থ-লুইস নিয়মটা সত্যিই অদ্ভুত। ১১ ওভারে শেষে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ১০০। শেষ পর্যন্ত তা ৯ উইকেটে ১৪৩। বৃষ্টি হানা দেওয়ায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা নেমে এসেছে ১১ ওভারে ৯১ রানে। ডাকওয়ার্থ-লুইসে নিয়মটা যে এখনো অনেকের কাছেই ধাঁধা তা এখানেই পরিষ্কার। তবে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথে সাকিব-মোস্তাফিজরা কোনো ‘ধাঁধা’ সৃষ্টি করতে পারেননি। এই স্কোর তাড়া ...

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ডেস্ক নিউজ: ঢাকাসহ তিন জেলা রাজশাহী ও নাটোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের দাবিও করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি। ঢাকা রাজধানীর কেরানীগঞ্জের আটি এলাকায় র‌্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন (৪০) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ...