তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বখ্যাত স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে নিয়ে আসলো তৃতীয় জেনারেশনের হুয়াওয়ে নোভা থ্রিআই। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবমূখর অনুষ্ঠানে নতুন এই হ্যান্ডসেটটি দেশের বাজারে বাজারজাতকরণ শুরু করে হুয়াওয়ে। হুয়াওয়ে নোভা থ্রিআই নোভা সিরিজের আগের হ্যান্ডসেটগুলোর মতই আধুনিক ডিজাইনসমৃদ্ধ, এছাড়াও এআই চার ক্যামেরায় ছবি তোলার অভিজ্ঞতা হ্যান্ডসেটটিকে অনন্য ভাবে উপস্থাপন করেছে। সর্বাধুনিক কিরিন ৭১০ চিপসেটের ...
ব্রেকিং নিউজ
৩ সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
জেলা সংবাদদাতা: জাল ভোট, কেন্দ্র দখল আর নানা অনিয়মের মধ্য দিয়ে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। সোমবার সকাল ৮ থেকে এই তিন সিটিতে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সিটিগুলোর মেয়র পদে কাগজ-কলমে ১৯ প্রার্থীর নাম থাকলেও নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন। এছাড়া তিন সিটির ৮৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ...
পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না: নৌমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের দাবির বিষয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ”আমি পদত্যাগ করলেই যদি সমস্যার সমাধান হয়, দুর্ঘটনা কমে, তাহলে কোনো অসুবিধা নেই। তবে পদত্যাগেই সমস্যার সমাধান নেই।” রবিবার বেলা ১২টার দিকে বিমানবন্দর ...
সিডনির পানশালায় আগুন
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির সিডেনহ্যাম রেলস্টেশনের পাশের শতকোটি টাকার এক পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। আজ সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে জেনারেল গর্ডন হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জরুরি সেবা ডাকা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিল। আগুন থেকে সৃষ্ট ...
সিলেটে তিন নারীর মরদেহ উদ্ধার, কেয়ারটেকার নিখোঁজ
সিলেট প্রতিবেদক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়ার একটি কলোনীতে তিনটি লাশ পাওয়া গেছে। এরমধ্যে দু’টি মহিলার লাশ ও অন্য একটি শিশুর লাশ। সোমবার দুপুরে লাশগুলো গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। মরদেহগুলোতে বিকৃত হয়ে গেছে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝালোপাড়া এলাকার খেয়াঘাট গলির মোস্তফা মিয়ার কলোনীর একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে আমরা পুলিশকে বিষয়টি অবগত করি। পুলিশ এসে ...
ক্ষমতাসীনরা জোর করে বিজয় ছিনিয়ে নিতে চাচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং বিরোধীদলের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘ক্ষমতাসীনরা অহংকার আর উন্মত্ততায় বিচার-বুদ্ধি হারিয়ে ক্ষমতায় হিংস্র হয়ে নির্বাচনী বিজয় জোর করে ছিনিয়ে নিতে চাচ্ছে।’ তিনি বলেন, ‘আত্মা বিক্রিকারী নির্বাচন কমিশন ভোট শেষে অনুশোচনাহীন চরম মিথ্যাচার ...
বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, শাজাহান খানের পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিবেদক: বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছেন বিভিন্ন স্কুলকলেজের শত শত শিক্ষার্থী। তারা সড়ক হত্যায় জড়িত পরিবহনের মালিক, শ্রমিকদের কঠোর শাস্তি দাবি করছেন। পাশাপাশি দুই শিক্ষার্থীর মৃত্যুতে হাসতে হাসতে প্রতিক্রিয়া জানানোয় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করছেন। এদিকে শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় বিমানবন্দর সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার সকাল ...
সিলেটে কেন্দ্র দখল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ২০
সিলেট সংবাদদাতা: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাজী জালালউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় ২০ জনের বেশি ভোটার। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বেলটা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালিয়েছে পুলিশ। সংঘর্ষের পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ...
বরিশালে বিএনপির ভোট বর্জন, ইসি কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা
বরিশাল সংবাদদাতা: অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল সিটিতে ভোট বর্জন করেছে বিএনপি। দুপুর পৌনে বারোটায় নগরীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার। সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। এর আগে সকাল এগারোটার দিকে জাল ভোটের অভিযোগে ভোট বর্জন করে ইসলামী আন্দোলন। সকাল থেকে বিএনপি বরিশালের বিভিন্ন কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ ...
বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সোমবার (৩০ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। পরে ট্রাফিক ও থানা পুলিশে সদস্যরা গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেন। পুলিশ জানায়, ‘রাস্তা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর