নিজস্ব প্রতিবেদক: মাঠ জরিপের তথ্য অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হলে তিন সিটিতেই বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, ‘যদিও তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত এখনও পর্যন্ত নেই, তবুও ভোটারদের নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবে ধানের শীষের প্রার্থী।’ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ...
ব্রেকিং নিউজ
দিনের তাপমাত্রা বাড়বে
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আজ দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহও রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের ...
বিএনপি নির্বাচন নিয়ে মিথ্যাচার করে
নিজস্ব প্রতিবেদক: যেকোনো নির্বাচনে বিএনপির পরাজয়ের সম্ভাবনা থাকলেই তারা সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আইন-শৃংখলা বাহিনী যখন কোনো সন্ত্রাসীকে আটক করছে তখন তো বিএনপি নেতা-কর্মীরা তাদের সঙ্গে থাকেন না যে তারা বলতে পারবেন কর্পোরেশন এলাকা নাকি কর্পোরেশনের বাইরে থেকে তাদের আটক করা হয়েছে। মিথ্যাচার করে ...
কুমিল্লায় নামঞ্জুর, হাইকোর্টে জামিন আবেদন খালেদার
আদালত প্রতিবেদক: সরকারবিরোধী আন্দোলনের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন কুমিল্লা আদালতে নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আপিল করা হয়েছে। রবিবার (২৯ জুলাই) সকালে খালেদার পক্ষে জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। গত ২৫ জুলাই আবেদন করা হলে কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম ...
‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
জেলা সংবাদদাতা: দুই স্থানে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। রাজশাহী নগরীর নবগঙ্গা এলাকায় শনিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি এবং মুন্সীগঞ্জের শ্রীনগরে রবিবার ভোরে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে র্যাব দাবি করেছে । রাজশাহী: নগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। র্যাব তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি। র্যাব-৫ এর ...
সামাজিক মাধ্যমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ যুক্তরাজ্য সংসদের
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক মাধ্যমগুলোতে মত প্রকাশের নামে রাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রচারণা চলছে এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের মারাত্মক অপব্যবহার হচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের (ইউকে) একটি সংসদীয় কমিটি। দেশটির সংসদের ডিজিটাল, কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (ডিসিএমএস) কমিটি সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও বানোয়াট সংবাদ পর্যবেক্ষণের পর ইউকে সরকারকে এই সতর্কবার্তা দিয়েছে। সামাজিক মাধ্যমের ওপর চলমান পর্যালোচনার প্রথম প্রতিবেদনে সামাজিক মাধ্যমগুলোকে ...
ধর্ষক মানুষের কাতারে পড়ে না: চুমকি
নিজস্ব প্রতিবেদক: সমাজ থেকে ধর্ষণ ও নারী-শিশুর প্রতি সহিংসতা দূর করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা ধর্ষক তারা মানুষের কাতারে পড়ে না। এরা সমাজের অতি ক্ষুদ্র অংশ। শনিবার রাজধানীর সিরডাপের ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (ডুফা)য় নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে নাগরিক সমাজ ও রাষ্ট্রের করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ...
তিন সিটির নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জেলা সংবাদদাতা: আগামী ৩০ জুলাই (সোমবার) রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে তিন সিটি এলাকার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) দুপুরে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় ১৫ প্লাটুন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৫ প্লাটুন এবং সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি ...
বাজারদর: চার পণ্যের দাম চড়া
অর্থনীতি ডেস্ক: রাজধানীর কাঁচাবাজারে চারটি পণ্যের দাম বেড়ে গেছে। এখন বাজারে গেলে এক ডজন ফার্মের মুরগির ডিম কিনতে ক্রেতাকে বাড়তি ব্যয় করতে হবে প্রায় ২০ টাকা। বেড়েছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও কাঁচা মরিচের দামও। ব্যবসায়ীরা বলছেন, চারটি পণ্যের দামই বেড়েছে সরবরাহে টান পড়ার কারণে। টানা বৃষ্টি শেষ হলে দর কিছুটা কমতে পারে। ডিমের দাম সাম্প্রতিক কালের মধ্যে সর্বোচ্চ। ঢাকার অলিগলির ...
শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কায় জাপান
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঘূর্ণিঝড় জংডারি ঘন্টায় ১শ’ ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবং শনিবার রাত কিংবা রোববার সকাল নাগাদ এটি আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি এই সময়ে রাজধানী টোকিও থেকে ৪ শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং রোববার পশ্চিমের চুগোকু দ্বীপাঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে এ অঞ্চলে আকষ্মিক বন্যা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর