আদালত প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছ। আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচার মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ জনস্বার্থে এই রিটটি করেন। বিষয়টি আজ শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। তানভীর আহমেদ বলেন, ...
ব্রেকিং নিউজ
খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির সময় নিয়ে আদেশ মঙ্গলবার
আদালত প্রতিবেদন: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে সময় বাড়াতে করা আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সোমবার শুনানি নিয়ে কাল আদেশের এ দিন ধার্য করেন। এর আগে ১৬ মে এক আদেশে আপিল বিভাগ ১০ জুলাইয়ের মধ্যে খালেদার করা ওই আপিল ...
তিন সিটিতে ভোটগ্রহণ শুরু
জেলা সংবাদদাতা: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিন সিটিতে মোট ১৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট আট লাখ ৮২ হাজার ৩৬ জন ভোটার তাদের ...
নিউ অর্লিয়ন্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়ন্সের একটি শপিং মলের বাইরে দুই বন্ধুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৯টায় নিউ অর্লিয়ান্সের লুসিয়ানার ক্লেবোর্ণ অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। খবর: দ্য সান। নিউ অর্লিয়ন্স পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল হ্যারিসন বলেন, ‘চিকেন’ রেস্তোরার সামনে জনাকীর্ণ জায়গায় হঠাৎ করে দুইজন হুড পরা যুবক গুলি শুরু করে। ...
হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ৫৭টি সোনার বার জব্দ, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ছয় কেজির বেশি পরিমাণ সোনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকাল নয়টার দিকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম এই অভিযান চালায়। ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার ও প্রিভেনটিভ টিমের প্রধান অথেলো চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ...
শিক্ষার্থীদের ওপর উঠে গেল জাবালে নূর বাস, নিহত ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে অপেক্ষারত একদল কলেজশিক্ষার্থীর ওপর যাত্রীবাহী বাস উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে এক ছাত্র ও এক ছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া ৮-১০ জন আহত হয়েছেন। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের ...
জরিপ অনুযায়ী তিন সিটিতেই আ. লীগ প্রার্থীরা জিতবেন: জয়
নিজস্ব প্রতিবেদক: সজীব ওয়াজেদ জয়বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এর মধ্যে বরিশাল ও রাজশাহী আওয়ামী লীগ প্রার্থীরা বড় ব্যবধানে জয় পাবেন এবং সিলেটে সামান্য ব্যবধানে দলের প্রার্থী এগিয়ে রয়েছেন। রবিবার এক জনমত জরিপের ফল তুলে ...
‘বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই, সময়ও নেই’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই, সময়ও নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে কারো ...
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। রোববার স্থানীয় সময় ৬টা ৪৭ মিনিটে মাতারাম শহরের ৫০ কি.মি. উত্তর-পূর্বে অবস্থিত পর্যটনকেন্দ্র লোম্বক দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটিতে ৩ লাখ ১৯ হাজার জনগোষ্ঠীর বসবাস রয়েছে। জিন-পল ভলকার্ট নামের এক ব্যক্তি জানান, ...
বিরল প্রজাতির ৪৯ তক্ষকসহ রাজধানীতে আটক ৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে ৪৯টি বিরল প্রজাতির তক্ষকসহ চার পাচারকারীকে আটক করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ জুলাই) রাতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের আটক করে। পরে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারজনকেই জেল-জরিমানা প্রদান করে। র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজীর নেতৃত্বে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার সনাতন কুমারের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর