১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১০

ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৮

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জে সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, কয়েকজন মিলে একটি টং দোকান এক স্থানে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। তখন দোকটির টিনের চাল বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়। তারা হলো- দোকানদার রফিকুল ইসলাম ...

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে ফার্মগেটে অবস্থানকারী শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে সেখান থেকে চলে যান। এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা ...

দুই সিটির ফল প্রত্যাখ্যান বিএনপির, বৃহস্পতিবার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। ফলে এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই কর্মসূচির ঘোষণা দেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দুই সিটিতে সরকারি দল আওয়ামী লীগ কেন্দ্র দখল করেছে। ...

স্কচটেপে মোড়ানো ৩২টি স্বর্ণবার, ইউএস বাংলার গাড়িসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের গাড়ি থেকে ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই গাড়ির চালকসহ দুজনকে আটক করেছে বিমানবন্দরের কাস্টমস হাউজ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ইউএস বাংলা এয়ারলাইন্সের ভিআইপি গাড়ির চালক কুষ্টিয়ার মো. আরিফুজ্জামান পলাশ (৩৩)। তিনি ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ...

রাজধানীতে আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় আজও রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে অবরোধ করতে শুরু করেন। ফলে গতকালের মতো মঙ্গলবারও ঢাকা অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজধানীবাসী। জানা যায়, রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা র‌্যাডিসন ...

কোনো সরকার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না: জয়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারীদের নাম-পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো সরকার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর নাম মহাকাশে পাঠিয়ে দিয়েছি। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপন অনুষ্ঠানে তিনি এ ...

ফিলিপাইনে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫.৫০ মিনিটে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানের লামিতা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।যে গাড়িতে বোমা রাখা হয়েছিল সেই গাড়ির চালকও মারা গেছেন। নিহতদের মধ্যে সিটিজেন আর্মড ফোর্স গ্রাফিকাল ইউনিটের চার সদস্য, এক নারী ও ১০ বছরের একটি শিশুও রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকজন আহতও ...

সাজার আপিল নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় পেলেন খালেদা

আদালত প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ৩১ আক্টোবরের মধ্যে হাইকোর্টে এ মামলার আপিল নিষ্পত্তি করতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে জামিন ...

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ইয়াবা উদ্ধার, পাহারাদার আটক

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম নগরের বাকলিয়া হাফেজনগর এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পু্লিশ কর্মকতার ইয়াবা পাহারাদার নাজিম উদ্দিন মিল্লাত (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের কর্মকতারা জানান, সোমবার (৩০ জু্লাই) দিবাগত রাত ১২ টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য মাদক উদ্ধার করা ...

লিটন ও সাদিকের জয়, ঝুলন্ত আছেন আরিফুল

জেলা সংবাদদাতা: রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ। রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বরিশালে একই দলের প্রার্থী সাদিক আবদুল্লাহকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে সিলেটে এগিয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। বাসসের খবরে বলা হয়, খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম ...