নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভৎস জলাবদ্ধতায় দেশের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তাঘাট বেহাল, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিভৎস জলাবদ্ধতায় মানুষ, গরু-ছাগল, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন অর্ধেকের বেশি ডুবে থাকে। জলজট ও যানজটে নগরবাসীর দুর্ভোগ সীমাহীন। তিনি বলেন, ...
ব্রেকিং নিউজ
বহিরাগতদের তিন সিটি ত্যাগের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: আগামী সোমবার (৩০ জুলাই) রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে যারা এসব সিটির বাসিন্দা বা ভোটার নন, তাদের শুক্রবার (২৭ জুলাই) রাত ১২টার আগেই নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া এ নির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার (২৮ জুলাই) রাত ১২টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। ইসি ...
টানা ক্ষমতায় থাকলে উন্নয়ন চোখে পড়ে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তি স্বার্থে রাজনীতি করলে দেশকে কিছুই দেয়া যায় না। জনকল্যাণে রাজনীতি করলে দেশকে অনেক কিছু দেয়া যায়। আওয়ামী লীগ তা প্রমাণ করেছে এবং দেখিয়েছে। এছাড়া টানা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন চোখে পড়ে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছর ...
পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: ঢাকার অদূরে ধামরাইয়ে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পিকআপচালক সুজন মিয়া ও হেলপার কহিনুর ইসলাম। শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলড়া হাইওয়ে থানার এসআই আশরাফ হোসেন যুগান্তরকে জানান, সাভারের নবীনগর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ...
এমপি মোস্তফা রশিদী সুজা আর নেই
নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এমপি সুজার ভাই এস এম মোর্তজা রশিদ গণমাধ্যমকে ...
যাত্রী সংকটে শুক্রবারের দুটি হজ ফ্লাইট বাতিল
ধর্ম ডেস্ক: আসন সংখ্যার তুলনায় অর্ধেকেরও কম টিকিট বিক্রি হওয়ায় শুক্রবারের (আজ) দুটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট দুটি হলো বিজি-১০৪৫ এবং বিজি-৭০৪৫। জানা গেছে, প্রায় ৫০টি হজ এজেন্সি এখনও আড়াই হাজার হজযাত্রীর অনুকূলে বাড়িভাড়া নিশ্চিত না করায় সেসব এজেন্সি টিকিট সংগ্রহ করেনি। এ কারণে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার পাঁচ হাজার হজযাত্রীর টিকিট অবিক্রিত হয়ে পড়ে। এ পরিস্থিতি ...
‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ , অস্ত্র-গুলি উদ্ধার
জেলা প্রতিবেদক: রাজবাড়ী রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লালন হালদার (৪০) নামে এক চরমপন্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুই কনস্টেবল আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত লালন পাবনা জেলার সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত জীতেন হালদারের ছেলে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ...
জুনের চেয়ে জুলাইয়ে ডেঙ্গু রোগী দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত জুন মাসে আক্রান্তের সংখ্যা ২৬৭ জন থাকলেও চলতি মাসের প্রথম ২৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯০ জনে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে একজন ও গত দুই মাসে তিনজন করে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও ...
‘চারদিকে অন্ধকার’ দেখছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়কে ‘অন্ধকার সময়’ বলে অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের চারদিকে কেন জানি একটা অস্বস্তিকর, অন্ধকার পরিবেশ। দেশে খবরের কাগজের পাতা যখন উল্টাই তখন দেখি, এখানে আমাদের শিশুদের ওপর নির্যাতন চলছে, আমাদের মায়েরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের ভাইয়েরা নির্যাতন-নিপীড়নের মুখে পড়ছে। তখন সত্যিকার অর্থেই আমরা ব্যথিত হই, বিপর্যস্ত হই। কখনো কখনো মনে হয়, ...
মাদক নির্মূলে সরকারকে মিশরীয় রাষ্ট্রদূতের প্রশংসা
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নির্মূলে পরিচালিত অভিযানসহ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন। প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রসংশা করেন। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে জানান, রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস সারা বিশ্বের অভিন্ন সমস্যা। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে পরিচালিত সন্ত্রাস ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর