১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

ব্রেকিং নিউজ

হলি আর্টিজান মামলা এখন মহানগর আদালতে

আদালত প্রতিবেদক: রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের করা মামলা বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি হচ্ছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন মামলাটি বদলির জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. সাইফুজ্জামান হিরোর কাছে পাঠিয়েছেন। তিনি মহানগর আদালতে মামলাটি বদলি করবেন বলে জানান সংশ্লিষ্ট গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রকিবুল ইসলাম। গত ২৩ জুলাই ...

ট্রেনের আগাম টিকিট ৮ আগস্ট থেকে

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় ঢাকায় রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন। মন্ত্রী জানান, এবার ঈদ উপলক্ষে বিশেষ নয় জোড়া ট্রেন দেওয়া হবে। ঈদের আগাম টিকিট বিক্রি আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে। ঢাকা ...

খুমেক হাসপাতালে ১৬ দালালকে কারাদণ্ড

খুলনা প্রতিবেদক: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১৬ দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইজন প্রথমবার এই অপরাধ করায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম এই রায় দেন। দালালরা সরকারি হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে বিভিন্ন প্যাথলজি ও ক্লিনিকে চিকিৎসার নামে অর্থ ...

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

নিজস্ব প্রতিবেদক: ভিয়েতনামের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় ‘সন থিন’-এর প্রভাবে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া পাঁচ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়। ভিয়েতনামের সংবাদ মাধ্যমে বলা হয়, যারা মারা গেছে তাদের মধ্যে ১৫ জন উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ ইন বেই এর। উত্তর পার্বত্য প্রদেশ সন লাতে ছয়জন, থাঞ্চ হোয়া প্রদেশে তিনজন ...

সংবাদ সম্মেলনে এরশাদ অনুপস্থিত:  বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের ডাকা সংবাদ সম্মেলনে তিনি নিজেই ছিলেন অনুপস্থিত। তার স্থলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। দলের বনানী কার্যালয়ে বেলা ১১টার পর সাংবাদ সম্মেলন শুরু হয়। সম্মেলনে হাজির হয়ে রুহুল আমিন প্রথমেই সাংবাদিকদের কোনো প্রশ্ন নেয়া হবে না বলে জানান। এরশাদের ভারত সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা ...

ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তারা। খবর বাসসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. জাহাঙ্গীর আলমের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমেদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ...

বরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় বাস ও মাহেন্দ্র (থ্রি-হুইলার) সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি কুরমান গাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আমতলী থানার ওসি তদন্ত নূরুল ইসলাম বাদল জানান, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে তালতলী যাচ্ছিল পথে। অন্যদিক যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে বরিশাল ...

তথ্য ফাঁস কেলেঙ্কারির ধাক্কায় ফেসবুক শেয়ারের দরপতন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: তথ্য ফাঁস কেলেঙ্কারি ও এ নিয়ে তদন্তের জেরে বড় ধাক্কা খেয়েছে ফেসবুক। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমটির শেয়ারের দর ২১ শতাংশ পর্যন্ত পড়ে যেতে দেখা যায়। এতেই ফেসবুকের বাজারমূল্য কমে গেছে ১৩ হাজার কোটি মার্কিন ডলার। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য ফাঁস ও ভুয়া খবর কেলেঙ্কারির জেরে আয়ের লক্ষ্যমাত্রা ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টির কারণে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর ওপর দিয়ে ধীর গতিতে যানবাহন চলছে। এ কারণে দাউদকান্দির আমিরাবাদ থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দাউদকান্দি পৌর সদরের ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের কয়েকজন ছাত্রী বলেন, তাঁরা সকালে কলেজে রওনা দিয়ে ...

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান। দেশটির ১১তম জাতীয় নির্বাচনে নওয়াজ শরিফের দলের চেয়ে প্রায় দ্বিগুণ আসনে জয়ী হয়ে এগিয়ে রয়েছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)। তবে এ ফল প্রত্যাখ্যান করেছে তেহরিক ই ইনসাফ ছাড়া মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তানে পিপলস পার্টিসহ বেশিরভাগ দল। পাকিস্তানী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফলে ...