১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১২

ব্রেকিং নিউজ

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ডেস্ক রিপোর্ট: রাজশাহী ও নারায়ণগঞ্জে র‍্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুলাল মিয়া (৪৫) ও ইব্রাহিম (৪০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুরিয়া এবং আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক এ এফ এম আশরাফুল ইসলামের ভাষ্যমতে, সোমবার দিবাগত গভীর ...

সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় চূড়ান্তভাবে ৯ হাজার ৭৬৭ জন নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ...

মুক্তিযোদ্ধার ভাতা পাবেন ভাই-বোনও

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণের ক্ষেত্রে উত্তরাধিকার হিসেবে স্বামী/স্ত্রী/সন্তান/পিতা-মাতার অবর্তমানে মুক্তিযোদ্ধার ভাই-বোনকে ভাতা নেয়ার অধিকার দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ বিল সংসদে উত্থাপিত হয়েছে। এছাড়া নতুন আইনে প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, সশস্ত্র বাহিনীতে কর্মরত ও নিয়মিত আয়ের উৎস থাকা মুক্তিযোদ্ধাদেরও সম্মানীভাতার পাওয়ার অধিকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার বিলটি উত্থাপন করেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে ...

‘আগামী দু’বছরের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো সম্ভব’

নিজস্ব প্রতিবেদক: ‘জনসাধারণ সচেতন হলে আগামী দু’বছরের মধ্যে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসন সম্ভব।’ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহম্মাদ সাঈদ খোকন আজ সোমবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘রাজধানীতে একদিনে সাড়ে ৪ হাজার গণপরিবহন নামানো সম্ভব নয়। এক কোম্পানির পক্ষে এটা কেনাও সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় দরকার হবে। তবে ...

সেই ১২ শিক্ষার্থী ২ মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়া এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ওঠা ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা দুটি মামলায় রোববার ১২ জন শিবির কর্মীকে (শিক্ষার্থী) গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নিরাপদ সড়কের আন্দোলন চলাকালে গুজব ...

মোদির সমর্থন ও সহযোগিতা মাইলফলক হয়ে থাকবে : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়নের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থন ও সহযোগিতা মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যে সম্পর্ক বজায় আছে তা বিশ্বে একটি রোল মডেল। ভারত থেকে অতিরিক্ত আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের উন্নয়নে সহযোগিতা করবে। এতে দুই দেশই লাভবান হলো। আজ সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিবিষয়ক ...

৩০ অক্টোবরের পর জাতীয় নির্বাচনের তফসিল: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দীন আহমেদ জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবরের পর যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সচিব জানান, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আমাদের ভোটার তালিকার সিডি প্রস্তুত হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে এগুলো জেলা-উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। ...

বিএনপির মানববন্ধন : অর্ধশতাধিক নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির মানববন্ধন কর্মসূচি থেকে শতাধিক নেতাকর্মীকে আটক করেছে রমনা থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার পর মানববন্ধন শেষে রাজধানীর শিল্পকলা মোড় ও বিজয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের এসি এহসান ফেরদৌস বলেন, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে জাতীয় ...

সরকারের পতন এখন সময়ের ব্যাপার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দিন শেষ, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সবাই ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখলে তাদের পতন সময়ের ব্যাপার মাত্র। একটা জাতীয় ঐক্যের মধ্যদিয়ে ভয়াবহ দানব সরকারকে সরাতে হবে। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে সম্পূর্ণ ...

শাহজালালে ফের ১৩৫ কেজি ‘এনপিএস’র চালান জব্দ

অপরাধ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ধরা পড়েছে নতুন মাদক ‘এনপিএস’ এর চালান। রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিসের’ মাধ্যমে ১৩৫ কেজি এনপিএসের এ চালান আসে। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর দেয়া তথ্যে সোমবার (১০ সেপ্টেম্বর) আটটি কার্টনে আসা ওই এনপিএসের চালান জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ। বিষয়টি নিশ্চিত করেছেন ...