১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৫

ব্রেকিং নিউজ

নির্বাচননের জন্য আ’লীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বেলা ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নরসিংদীর ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদের সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, নির্বাচনের জন্য সরকারি দল তাদের জনশক্তির হাতে ...

বেপরোয়া ছাত্রলীগ চলতি মাসেই ১০ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একশ্রেণির নেতাকর্মীর উচ্ছৃঙ্খলতা যেন থামছেই না। কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান অস্থির। দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা, অন্তর্দ্বন্দ্ব, সংঘর্ষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল-বাণিজ্য, এমনকি ছাত্রী হয়রানির সঙ্গে জড়িয়ে পড়ারও অভিযোগ উঠেছে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে। শুধু চলতি মাসেই ছাত্রলীগের নেতাকর্মীরা ১০টি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। যার বেশিরভাগই ঘটেছে নিজেদের মধ্যে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ...

‘মৃত্যু’র ৪২ মিনিট পরে দেহে প্রাণ!

নিজস্ব প্রতিবেদক: হার্ট অ্যাটাক করে নিজের ল্যাপটপের পাশেই পড়েছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বাসিন্দা জন অগবার্ন। ৯১১ কল যাওয়ার পর দু’জন পুলিশ কর্মকর্তা ছুঁটে এসে ৩৬ বছর বয়সী এই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেন। ততক্ষণে পেরিয়ে গেছে ৪২ মিনিট। দীর্ঘ এই সময়ে অগবার্নের হৃদপিণ্ড বন্ধ ছিল। চিকিৎসকরাও আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখেন। তারা এক প্রকার আশা ছেড়েই দেন। কিন্তু সবাইকে অবাক করে ...

৩০ উপজেলায় ভোটারদের তথ্য সংগ্রহ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। চলবে ৯ আগস্ট পর্যন্ত। এরপর হালনাগাদ ভোটারের খসড়া তালিকা ২০১৮ সালের ২ জানুয়ারি প্রকাশ করা হবে। ভোটার তালিকায় বিদেশি ঠেকাতে রোহিঙ্গা অধ্যুষিত চার জেলার ৩০টি উপজেলাকে পাখির চোখ করেছে ইসি। এসব বিশেষ এলাকার মধ্যে কক্সবাজার জেলার ৮টি, বান্দরবানের ৭টি, রাঙামাটির ৮ ও চট্টগ্রামের ৭টি ...

যাত্রাবাড়ীতে ডাকাত দলের ১৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে পরিবর্তন ডটকমকে জানান, যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ডিবির ...

আদুরি নির্যাতনে গৃহকর্ত্রী নদীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: শিশু গৃহকর্মী আদুরিকে নির্যাতন করে মৃত ভেবে ডাস্টবিনে ফেলে দেওয়ার মামলায় আসামি নওরীন জাহান নদীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৩ এর বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন। এর আগে গত ৯ জুলাই আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বারিধারা ও ডিওএইচএস তেলের ডিপোর ...

বেনাপোলে সৌদি রিয়ালসহ আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল থেকে ৫৭ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ কলিম হোসেন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।আটক পাসপোর্টধারী যাত্রী কলিম হোসেন ভারতের ২৪পরগনা জেলার বেলঘরিয়া-সেকেমজি গ্রামের মুসলিম হোসেনের ছেলে।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, মঙ্গলবার সকালে ভারত থেকে কলিম ...

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত সাময়িক বরখাস্ত চালক

নিজস্ব প্রতিবেদক: খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদীতে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের দুই চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদের বরখাস্ত করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার জানান, গত শনিবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার জন্য ...

ঢাকায় ভারতের তদন্ত সংস্থা এনআইএ

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি নেতা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় এসেছে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। ইতোমধ্যে পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে এনআইএ কর্মকর্তারা। পুলিশ সদর দফতরে সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক হয়। জানা গেছে, রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা সোহেল মাহফুজ। সোহেল মাহফুজ ...

ভ্রাম্যমাণ আদালত চলবে আরও দুই সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার সময় চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আরও দুই সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে বলে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল ...