নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় স্থাপনা উন্নয়নে প্রত্যেক সংসদ সদস্য ২ কোটি করে টাকা পাচ্ছেন। এজন্য আলাদা করে প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৭৭ কোটি টাকা। এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রস্তাব পরিকল্পনা কমিশনে এসেছে। শিগগিরই এ প্রকল্প অনুমোদন হতে পারে। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এক প্রকল্পের ...
ব্রেকিং নিউজ
পরীক্ষার সময়সূচি নির্ধারণ ঢাবির অধিভুক্ত ৭ কলেজের
নিজস্ব প্রতিবেদক : অবেশেষে নির্ধারিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সাতটি সরকারি কলেজের বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য সময়সূচি। সিদ্ধান্ত অনুযায়ী, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হতে পারে আগামী ১০ সেপ্টেম্বর। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর থেকে। এ ছাড়া ৪ নভেম্বর থেকে স্নাতক প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে পারে। গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ...
বিএসএমএমইউর সীমানাপ্রাচীর ধসে নিহত ১
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সীমানাপ্রাচীর ধসে পারভীন আক্তার নামে একজন পথচারীর মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে সীমানাপ্রাচীর ধসের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির সময় বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ব্লকের গাড়ি ...
গাজীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ব্যাবসায়ী মহিউদ্দিন (১৫) হত্যা মামলায় ৫জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন। রায়ে একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা ...
রাজশাহীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পবা ও পুঠিয়ায় এবং দুপুরে চারঘাটে এ ঘটনা ঘটে। পবায় পানিতে ডুবে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমি আক্তার ওই গ্রামের বাবুল আক্তারের মেয়ে। সে সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। মৃত ...
শিশু ধর্ষণের পর ও হত্যার দায়ে যুবকের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় শিশু ঈশিতা খাতুন (৭) ধর্ষণ ও হত্যা মামলায় জাহিদ মণ্ডল নামে একজনের মৃতুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) রেজা মোহাম্মদ আলমগীর হাসান বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর বিকেল চারটার দিকে মা লিপি খাতুনের সঙ্গে মাঠে ...
অভিনেতা আবদুর রাতিনের ইন্তেকাল
বিনোদন ডেস্ক: বিশিষ্ট চলচ্চিত্র, বেতার, মঞ্চ ও নাট্যাভিনেতা আবদুর রাতিন আর নেই। রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ২টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। আজ বাদ যোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কিছুদিন আগে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে রাজধানীর পুরনো ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ...
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল-দুমকি সড়কের তালতলি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দু’জন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া চালক আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার চরগরবদি ফেরিঘাট থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে দুই যাত্রী লেবুখালী ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। বেপরোয়া গতির মোটরসাইকেলটি তালতলির বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ...
কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা, সাবেক এমপিসহ আহত ৫
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে বুধবার সদস্য ফরম বিতরণ কালে যুবলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সাবেক সংসদ সদস্যসহ অন্তত ৫জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রাইভেট কার ও মোটরসাইকেল। আহতরা হলেন— বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির ...
খুলনায় ছিনতাইকারীর দু’চোখ তুলে নিল জনতা
নিজস্ব প্রতিবেদক: খুলনায় মো. শাহজালাল ওরফে শাহ (৩১) নামে এক ছিনতাইকারীর দুই চোখ উপড়ে দিয়েছে জনতা। মহানগরীর গোয়ালখালী বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। শাহজালাল মহানগরীর খালিশপুর নয়বাটি রেল বস্তি এলাকার জাকির হোসেনের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান জানান, রাত সাড়ে ১১টার দিকে খালিশপুরের পুরাতন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর