আন্তর্জাতিক ডেস্ক: মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় থাকা টিভি বক্তা জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে ভারত। নায়েকের সন্ত্রাসবাদে উসকানি ও মুদ্রা পাচারের অভিযোগের তদন্তে থাকা ভারতের জাতীয় তদন্ত সংস্থার অনুরোধে মুম্বাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস মঙ্গলবার তার পাসপোর্ট বাতিল করে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের অন্তত দুজন তার বক্তব্যের ভিডিও নিয়মিত অনুসরণ করতেন বলে অভিযোগের পর নতুন ...
ব্রেকিং নিউজ
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ...
বরিশালে মাদক পাচারকারীর জেল
নিজস্ব প্রতিবেদক: মাদক বহনের অপরাধ প্রমাণিত হওয়ায় তিন পাচারকারীকে সাত বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নতকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় প্রদান করেন । দন্ডিতরা হলো নড়াইল মিরাপাড়া গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে শামীম ওরফে মেহেদি হাসান, যশোর কিসমত ...
মাছ রপ্তানিতে অসদুপায় অবলম্বন না করতে প্রধানমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক: বিদেশে মাছ রপ্তানির সময় অসদুপায় অবলম্বন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এসময় মৎস্যখাতে অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেখি বিদেশে চিংড়ি রপ্তানি বন্ধ। কিছু ...
ভারতের রাজ্যসভা থেকে মায়াবতীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: দলিত ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ইস্যুতে বলতে না দেওয়ার অভিযোগে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করেন বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী। মঙ্গলবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিন দেশটির আলোচিত এ নেত্রী পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে রাজসভা ওয়াকআউট করেছিলেন। কংগ্রেসসহ বিরোধী শিবিরের বড় একটা অংশ তাকে সমর্থন দিয়ে রাজ্যসভা ত্যাগ করে। এ দিন সন্ধ্যায় মায়াবতী পদত্যাগের ঘোষণা দেন। রাজ্যসভার ...
দুলুকে দেখতে হাসপাতালে মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ররাজশাহী বিভাগীয় সাংগঠনিকসম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ২০দলীয়জোটের শরিক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মো: ইসহাকেরস্বাস্থ্যেরখবরনিয়েছেনবিএনপিমহাসচিবমির্জাফখরুলইসলামআলমগীর। তিনি মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকের শারীরিক অবস্থার খবর নেন। এরপর রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দেখতে যান মির্জা ফখরুল। ...
নারী সদস্য বাড়াতে ইসির শর্তে ক্ষোভ প্রকাশ ইসলামী দলের
নিজস্ব প্রতিবেদক: দলে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য বাড়াতে নির্বাচন কমিশনের শর্তে ক্ষোভ প্রকাশ করেছেন নিবন্ধিত ইসলামী দলের নেতারা। এরকম ১১টি ইসলামী দল ইসির চিঠি পেয়ে দিশেহারা দলগুলো। এমনকি নিবন্ধন হারানোর ভয়েও আছেন তারা। তাই এই ধরনের বিধি না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন অনেকে। ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ২০০৮ ...
চট্টগ্রামে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত ১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। নিহত ল্যাংড়া কালাম ফেনীর সোনাগাজীর বাসিন্দা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে জানিয়েছে র্যাব। র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, র্যাবের টহল দলের সঙ্গে সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দলের গুলিবিনিময় হয়। এসময় আহত অবস্থায় একজনকে উদ্ধার ...
চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা রাতিন
বিনোদন প্রতিবেদক : মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় না ফেরার দেশে চলে যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে ...
মালয়েশিয়ায় আটক ১২০০ বাংলাদেশি
দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ায় ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর প্রায় ১২০০ বাংলাদেশি আটক হয়েছেন। সরকার তাদের ব্যাপারে ভাবছে। পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া মালিকেরা চাইলে অবৈধদের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনঃনিয়োগ করতে পারবেন। এতে তারা ফের কাজের সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর