নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে মারধর, যৌন নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কার করা হয়। বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ও ...
ব্রেকিং নিউজ
হবিগঞ্জের চার শিশু হত্যা মামলার আসামিদের হাজির আদালতে
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার পাঁচ আসামিকে আদালতে তোলা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তাদের সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতে তোলা হয়। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি ...
চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ১৭ কোটি ২১ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার ডিএসইতে ৬৫৬ কোটি ...
গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় বুধবার সকালে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মোর্শেদুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার টঙ্গীর আউচপাড়া বটতলা এলাকার মকবুল হোসেন ও কানন মিয়ার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। এসময় পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকাবাসীর মধ্যে ...
বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৭২ ঘণ্টায় কমবে :আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। তবে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী ৭২ ঘণ্টায় কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর একথা জানিয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪- ৮৮ মিলিমিটার) ...
কুষ্টিয়ায় পৃথক বন্দুকযুদ্ধে নিহত-২
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় পুলিশের সাথে পৃথক দু’টি ‘বন্দুকযুদ্ধে’ ২জন নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের ৭ সদস্য। পুলিশের দাবি নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। নিহত ব্যক্তিরা হলেন-সোবহান আলী (৩৭) ও হাসানুজ্জামান লালন (৩৫)। আজ বুধবার ভোরে কুষ্টিয়া শহরতলী বাড়াদী ভাগার মোড় ঈদগাহ-গোরস্থান ও ভেড়ামারার দশমাইল নাম এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। হাসানুজ্জামান লালন গাংনীর মনোহরদিয়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ ...
রাজধানীর মিরপুরে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৪ জন
নিজস্ব প্রতিবেদক: পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর মিরপুরে ও কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় চারজন নিহত হয়েছেন। ঢাকায় নিহত দুইজনকে ছিনতাইকারী ও কুষ্টিয়ার দুইজনকে ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) ভোরে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের পাশে ‘বন্দুকযুদ্ধ’ হয়। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে সকাল ৭টার দিকে তাদের মৃত ...
রাজধানীবাসী চরম দুর্ভোগে টানা বৃষ্টিতে
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। রাজধানীতে ঝাপটা হাওয়ার সঙ্গে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে সকাল থেকেই। এতে ঘর থেকে বের হওয়াই রাজধানীবাসীর জন্য কঠিন হয়ে পড়েছে। আর যারা বের হয়েছেন যানবাহন সংকট ও রাস্তায় জমে থাকা পানিতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজটের পাশাপাশি রাস্তায় গাড়ির সংখ্যাও অপ্রতুল। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিস, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও নানা ...
হিজলায় অটোরিকশার উপর গাছ পড়ে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলায় অটোরিকশার উপর গাছ পড়ে গোকুল দেবনাথ (২৯) ও নোমান সরদার (২২) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোকুল দেবনাথ ওই উপজেলার গুয়াবাড়িয়া এবং নোমান সরদার কালিকাপুর এলাকার বাসিন্দা। হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, হরিনাথপুর বাজার থেকে যাত্রী নিয়ে ...
বাহুবলে ৪ শিশু হত্যা মামলার রায় বুধবার
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলার রায় বুধবার ষোষণা করা হবে। মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এই রায় ঘোষণার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় কারাগারে থাকা আসামিরা হলেন- পঞ্চায়েত প্রধান আবদুল আলী বাগাল, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সহযোগী আরজু মিয়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর