নিজস্ব প্রতিবেদক: সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট এসভি-৮১১ ছেড়ে যাওয়ার সময় পেছনের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানা গেছে। এতে ফ্লাইট বিলম্বিত হলেও হজযাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১৬ জন হজযাত্রী নিয়ে উড্ডয়নের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক হজ ক্যাম্পের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত বলেন, ‘আমি কিছুক্ষণ আগে এই খবর শুনলাম। পরে ...
ব্রেকিং নিউজ
টুকুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক: যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ পালন করবে সংগঠনটি। সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মুরতাজুল করিম বাদরু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও যুগ্ম সম্পাদক নরুল ইসলাম নয়ন এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি আহ্বান করেন। যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের সাধারণ ...
দুর্নীতি মামলা চলবে মওদুদের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয়বহির্ভূত মামলাটি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির জন্য পাঠাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন । সেই সঙ্গে মামলাটি যৌক্তিক কারণ ছাড়া শুনানি মুলতবি না করে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। ওই মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপির এই নেতার করা আবেদনও সরাসরি উচ্চ আদালত খারিজ ...
ঢাবি শিক্ষক তোফায়েলের নিয়োগ অবৈধ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক নিয়োগে যথাযথ শর্ত পূরণ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালতে তোফায়েল আহমেদের পক্ষে শুনানি করেন আইনজীবী এমকে রহমান। অ্যনদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ...
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, ...
বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের বৈধতার আপিল শুনানি বুধবার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে একই বছরের ২৮ জানুয়ারি ...
২৪ ঘণ্টার মধ্যে সিটিসেল সংযোগ চালুর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া দেশের অন্যতম বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি সিটিসেলের সংযোগ আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (বিটিআরসি) এ নির্দেশ পালন করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ...
সড়কে কোমর পানি, যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান
নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণে বান্দরবানের সার্বিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বান্দরবান- চট্টগ্রাম ও বান্দরবান-রাঙামাটি সড়ক কোমর পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার সকালে চকরিয়া-লামা সড়কের মিরিজ্ঞা এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়ায় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গেও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবান-থানছি সড়কে যান ...
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে দুই শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে জাহাজের ডেক থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার খোরশেদ আলম (৬২) এবং নোয়াখালী জেলার মো. আতিক (৫০)। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে এমভি লতিকা জাহাজ থেকে সোমবার রাতে মালামাল খালাস করছিলেন শ্রমিকরা। কোনো এক সময় খোরশেদ আলম ও আতিক ...
মতিঝিলের জনতা ব্যাংক ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মতিঝিলে জনতা ব্যাংক ভবনের ৯ তরায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮ ৪৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিভানোর কাজ করছে। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর