নিজস্ব প্রতিবেদক কক্সবাজারে আবারো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ২ শিশুসহ কমপক্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাটির নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সারাদিনের টানা বৃষ্টির ফলে কক্সবাজার শহর ও রামুতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। জানা গেছে, ভারি বৃষ্টিতে শহরের লাইট ...
ব্রেকিং নিউজ
সিদ্দিকুরকে চেন্নাই নেওয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার সকালে সিদ্দিকের চোখ ভালো করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ...
পাকিস্তানে বোমা হামলায় নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫৩জন। সোমবার বিকেলে নগরীর আরফা করিম সফটওয়্যার টেকনোলজি পার্কের কাছে কোট ফিরোজপুর সড়কেএ বোমা হামলা চালানো হয়। পাঞ্জাব সরকারের মুখপাত্র মালি মোহাম্মদ আহমেদ জানিয়েছেন, একটি গাড়ি বোমা কোট লাখপাত এলাকার অদূরে একটি সবজি বাজারে বিস্ফোরিত হয়। ডিআইজি (অপারেশন্স) হায়দার আশরাফ ...
বরিশাল-বরগুনাসহ ৪ জেলায় নতুন প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকদের প্রত্যাহার করে দক্ষিণাঞ্চলীয় এই দুই জেলায় সোমবার নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. এম. মোজাম্মেল হক খান জানান, এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল ও বরগুনার নতুন জেলা প্রশাসক হয়েছেন যথাক্রমে হাবিবুর রহমান এবং মো. মোখলেসুর রহমান। এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ...
ভিসি প্যানেল নিয়োগ : ঢাবির সিনেট অধিবেশন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্যানেল মনোনয়নের জন্য ২৯ জুলাই ডাকা সিনেটের বিশেষ সভা (অধিবেশন) স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাবির আদেশ ১৯৭৩ সালে ২০ (১) ধারা অনুযায়ী সিনেট গঠনে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। এছাড়া সিনেট অধিবেশন ডাকা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন ...
তরুণীকে পুড়িয়ে হত্যা: ৮ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মর্জিনা বেগম নামে এক তরুণীকে পুড়িয়ে হত্যার দায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।সোমবার বিকেলে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এই রায় ঘোষণা করেন। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় শফি মিয়া, সাহাব মিয়া নামের দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ...
বরিশাল ও বরগুনার জেলা প্রশাসক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মামলায় ইউএনও গাজী তারিক সালমনকে নাজেহাল করা নিয়ে চলমান উত্তাপের মাঝে বরগুনা ও বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলো। এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ...
মাদারীপুরে ৫ জনকে কুপিয়ে আহত, আটক ১
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে ঘরের ভেতর প্রবেশ করে একই পরিবারের ২ জনসহ ৫ জনকে কুপিয়ে আহত করেছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাদবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হিজবুল মাতুব্বরকে আটক করেছে পুলিশ। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন মুঠোফোনে জানান, রাতে সাদবাড়িয়া এলাকার বাসিন্দা পলাশ খন্দকারের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে ঘরে ...
বিপিএলের নতুন আইকন মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান হলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আইকন। গেল বিপিএলে দল ছিল ৭টি। এবার বেড়েছে একটি। আর তাই একটি দলের হিসেবে এবারের এই পঞ্চম আসরে একজন আইকন বা এ প্লাস খেলোয়াড় বাড়াতেই হতো। সেই জায়গাটা পেলেন দেশের সেনসেশনাল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সোমবার বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে এসেছে এই ঘোষণা। বাকি ৭ আইকন মাশরাফি ...
ধসের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক আবার বন্ধ
নিজস্ব প্রতিবেদক: প্রবল বৃষ্টিতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে পড়েছে। এর ফলে দুই জেলার সাথে সড়ক যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত জুনে পাহাড় ধসের ঘটনায় টানা ৩৩ দিন এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। রাঙ্গামাটির সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু মুছা বলেন, ‘খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যান্য সড়কগুলো আবার ঝুঁকিপূর্ণ হয়েছে। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর