১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:০২

ব্রেকিং নিউজ

এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে উকুন মারার ওষুধ খেয়ে জান্নাতুল নাইমা ইতি (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি বাগেরহাট আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্রী ও জেলার রামপাল থানার বাশতলি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রমনা থানাধীন বড় মগবাজারে বোনের বাসায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি ...

পারমাণবিক জ্বালানির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে একটি ডুবোরোবট সক্ষম হয়েছে জমে থাকা গলিত পারমানবিক জ্বালানির ছবি ধারণ করতে। রোবটটির নিয়ন্ত্রণকারী টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে। ‘লিটল সানফিস’ নামের একটি ডুবোরোবটের তোলা প্রথম ছবি শুক্রবারে টেপকো প্রকাশ করে। তৃতীয় ইউনিট চুল্লীর তলদেশে পাথরের মত প্রচুর পরিমানে শক্ত লাভার স্তর জমাটবদ্ধ হয়ে আছে । এসব জমাটবদ্ধ পারমানবিক জ্বালানী ...

তুরস্কে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গ্রেফতার ৪০

আন্তর্জাতিক ডেস্ক অনশন কর্মসূচী পালনকারী দুই শিক্ষক ও গবেষকের সমর্থন জানানো কয়েক ডজন বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। রোববার আঙ্কারাতে দুই অনশনকারীদের সমর্থনে কয়েক হাজার বিক্ষোভকারী বেরিয়ে আসলে এ ঘটনা বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। সিএনএন-তুর্ক এবং এনটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ ৪০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে এএফপি একজন প্রতিবেদক সূত্রে জানা যায়, গ্রেফতারের সময়  নিজের হাত ...

জেদ্দার উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ল

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ৪১৮ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে হজের প্রথম ফ্লাইট। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ যাত্রা শুরু করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করে হজযাত্রীদের বিদায় জানান। মন্ত্রণালয় ও বিমান সূত্রে জানা গেছে, আজ হজ ফ্লাইট ...

ভোলায় ট্রলারডুবে চার জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: ভোলার মনপুরায় চরনিজাম তিন চর সংলগ্ন সাগরে ট্রলারডুবির ঘটনায় চার জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ওই ট্রলারের ১১ মাঝিকে উদ্ধার করা হয়েছে। উপজেলার চরনিজাম তিন চর সংলগ্ন সাগরে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- সাইফুল মাঝি (২৮), বাচ্চু (৪৫), আকাশ (৩৫) ও কামাল মাঝি (৫৮)। তাদের সবার বাড়ি চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকায়। চরনিজাম পুলিশ ...

রংপুর গলায় গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

মো: গোলাম আযম সরকার ,রংপুর: রংপুর মহানগরীর সাহেবগঞ্জে রোববার দুপুর পৌনে একটার দিকে প্রকাশ্যে জনসুমখে বিকাশ এজেন্ট শাহারিয়ার সুমনের গলায় গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর মহানগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম কিবরিয়া জানান, রোববার দুপুর পৌনে একটার দিকে বিকাশ এজেন্ট শাহায়িরার সুমন ...

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আটক

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ও সহ-সভাপতি জুনায়েদ আহমেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকেলে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল শেষে তাদের আটক করা হয়। ‘রোববার বিকেল ৫টায় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পূর্বঘোষিত মিছিল কর্মসূচি ছিল। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ ও পল্টন মোড় ঘুরে শেষ হয়। এ সময় দুই নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশ।’ ...

সিদ্দিকুরকে দেখতে গেছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ে পরীক্ষা ও রুটিনের দাবিতে আন্দোলনের সময় পুলিশের টিয়ারগ্যাসে ‘চক্ষু নষ্ট হয়ে যাওয়া’ সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানকে দেখতে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে যান মন্ত্রী। শিক্ষামন্ত্রী সিদ্দিকুরের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় তিনি সিদ্দিকুরের মা ও ভাইয়ের সঙ্গেও কথা বলেন ...

দুদকের জিজ্ঞাসাবাদ সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানকে

নিজস্ব প্রতিবেদকঃ প্রায় ২০০ কোটি টাকার ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও একজন সাবেক উপব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ তিনজন হলেন, ব্যাংকটির চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শওকত আলীকে জিজ্ঞাসাবাদ করেছে ‍দুর্নীতি দমন কমিশন ...

ক্ষমতায় থেকে নির্বাচন করলে সুষ্ঠু হবে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে না, আগামী সংসদ নির্বাচনে যদি তিনি ক্ষমতায় থাকেন তাহলে সে নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে না। ২০১৪ সালের মত এটাও প্রহসনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে নাগরিক ...