নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শামছুদ্দিন (৪৮) নামের এক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনার পর দিবাগতর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খবির দর্জীর ছেলে শামছুদ্দিন ঢাকার সেগুন বাগিচা এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু ...
ব্রেকিং নিউজ
কালজয়ী গায়ক আবদুল জব্বার আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক: কালজয়ী গায়ক আবদুল জব্বারের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে বলে জানিয়েছেন আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার। মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করেই বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে বিকেলে আইসিইউতে আনা হয়েছে। বাবার জন্য সবার কাছে দোয়া চাই। বাবু জব্বার আরও বলেন, তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত ...
নারায়ণগঞ্জে আ’লীগের শোকসভায় ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একইস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের শোকসভা ও প্রস্তুতিসভার আয়োজনকে কেন্দ্র করে সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। সভাকে কেন্দ্র করে উভয়পক্ষ পাল্টাপাল্টি বক্তব্যও ...
নাগরিক পরিচয় নিশ্চিত হয়েছে বিলুপ্ত ছিটমহলবাসির
নিজস্ব প্রতিবেদক: প্রাপ্তির খাতায় কিছু বাকি থাকলেও প্রত্যাশার অনেক কিছুই পেয়েছেন নীলফামারীর বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। বাড়িতে বিদ্যুতের আলো, স্বাস্থ্যসম্মত পায়খানা, বিশুদ্ধ পানির জন্য টিউবয়েল, নারীদের আয়ের অবলম্বন সেলাই মেশিনও দেয়া হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ভিজিডি, ভিজিএফ, বিধবা ও বয়স্ক ভাতা দেয়া হচ্ছে। দেয়া হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তি। হাঁস-মুরগি, গরু-ছাগল পালন প্রশিক্ষণ পাচ্ছেন অনেকে। স্বাস্থ্য সেবায় ক্যাম্পিং ব্যবস্থা, প্রাক-শিক্ষা ...
বাঞ্ছারামপুরে গনপিটুনীতে ২ ডাকাত নিহত। আটক-১
আশিকুর রহমান,বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে গনপিটুনীতে ২ ডাকাত নিহত হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার মো.কামাল মিয়া নামে এক ডাকাত পালিয়ে যেতে চেষ্টা করলে আজ (মঙ্গলবার) রাত ৮ টায় আটক করে মডেল থানা হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন মডেল থানার ওসি অংশু কুমার দেব। নিহত একজনের নাম জীবন মিয়া বলে জানা গেছে। অন্য আর একজনকে সনাক্ত করতে ...
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আব্বাসী
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ন্যাশনাল পার্লামেন্টে ২২১ ভোট পেয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শহীদ খাকান আব্বাসী। গত শুক্রবার পানামা পেপার্স সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফ সরে দাঁড়ানোর পর স্বল্প মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক এই জ্বালানি মন্ত্রী। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে অন্যান্য প্রার্থীরা ছিলেন নাভিদ কামার, শেখ রশিদ আহমেদ ও সাহিবজাদা তারিকুল্লাহ। আব্বাসী ২২১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ...
সিদ্দিকুরকে চাকরি দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেয়া হবে। তিনি বলেন, সিদ্দিকুর যাতে একটি চোখেও দেখতে পান সেজন্য চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। উল্লেখ্য, সিদ্দিকুর রহমান চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ...
জ্ঞান ফিরেছে তোফা-তহুরার
নিজস্ব প্রতিবেদক: অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে জোড়া যমজ শিশু তোফা ও তহুরার। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরাতন ভবনের তৃতীয় তলায় কেবিন ব্লকের নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটার থেকে একযোগে বেরিয়ে আসেন অস্ত্রোপচার বোর্ডের ২০ চিকিৎসক। এ সময় তোফা-তহুরার জ্ঞান ফিরেছে উল্লেখ করে শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফুল কাজল বলেন, ‘শিশু দুটি এখন কাঁদছে।’ শিশু সার্জারি বিভাগের ...
সরকারী চাকুরি হচ্ছে সিদ্দিকুরের
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি শাহবাগের ছাত্র আন্দোলনে পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারানো তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে সরকারি চাকুরি দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকুরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড’ এ তাকে চাকুরি দেয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকুনগুনিয়া ২০১৭: ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক ...
মন্ত্রিপরিষদ বিভাগে তারিক সালমন
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে বিকৃত করে বঙ্গবন্ধুর ছবি ছাপানোর অভিযোগে গ্রেফতার হওয়া বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে আনা হয়েছে। তাকে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়ে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটিতে প্রশাসনের আরও সাত কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। ট্যারিফ কমিশনের উপপ্রধান মোহাম্মদ হেলাল উদ্দিনকে খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর