নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু আর নেই। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গিলন্ড এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে হারুণার রশিদ খান মুন্নুর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী হুরুন্নাহার মুন্নু, দুই মেয়ে আফরোজা খান রিতা, ফিরোজা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খবরের সত্যতা নিশ্চিত ...
ব্রেকিং নিউজ
কক্সবাজারে সাবেক ডিসি ও এডিসি ফের কারাগারে
নিজস্ব প্রতিবেদক: মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো: রুহুল আমিন ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাফর আলমের জামিন আবেদন না মঞ্জুর করে ফের জেল হাজতে পাঠিয়েছে আদালত। রবিবার সাবেক ডিসি ও সোমবার সাবেক এডিসিকে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো: তৌফিক আজিজ কারাগারে প্রেরণের এ আদেশ প্রদান করেন। জানা যায়, অনিয়ম-দুর্নীতির অভিযোগে মামলায় ...
স্বল্প মেয়াদে স্পিন কোচ ম্যাকগিল
অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কান রুয়ান কালপাগেকে বরখাস্ত করার পর থেকেই জাতীয় দলের স্পিন বোলিং কোচের পদ খালি ছিল। সাকিব-মিরাজরা স্পিন কোচহীন হয়ে আছেন। তবে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকেই তিন মাসের জন্য স্পিন কোচের দায়িত্ব দিয়ে ঢাকায় আনা হচ্ছে। শনিবার বিসিবি’র কার্যনির্বাহী কমিটির সভার পর সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তিন মাসের জন্য অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে আমরা স্পিন কোচের ...
পিরোজপুরে হত্যার দায়ে ৩জনের মৃত্যুদণ্ডাদেশ
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামে ২০১২ সালে ফিরোজ মাঝি (২২) নামে জেলা প্রশাসকের কার্যালয়ের অস্থায়ী কর্মচারীকে হত্যার অভিযোগে তিনজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। আদালত যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ ...
বগুড়ায় ছাত্রী ধর্ষণ: কাউন্সিলর রুমকি ও তুফানের স্ত্রী শাশুড়িসহ ৭ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বহুল আলোচিত ছাত্রী ধর্ষণ ও মাথা ন্যাড়া করার ঘটনার মূলহোতা কাউন্সিলর রুমকি, তুফান সরকারের স্ত্রী, শ্বশুরসহ গ্রেফতারকৃত ৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বিকেলে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক কাউন্সিলর রুমকির ৪ দিনের এবং বাকিদের ২দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। জানাগেছে, গতকাল রাতে ঢাকার সভার ও পাবনা থেকে গ্রেফতারকৃত ধর্ষক ...
অতিরিক্ত টাকা নেয়ায় ভিকারুননিসার অধ্যক্ষকে নোটিশ
নিজস্ব প্রতিবেদক: কোচিং ফি’র নামে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় বন্ধে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্কুলটির গভর্নিং বডির উপ-অর্থ কমিটির প্রধান ড. ইউনুছ আলী আকন্দ। নোটিশ পাঠানোর বিষয়টি ইউনুছ আলী নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৭৯ সালের বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক ...
সাড়ে তিন লাখ ইয়াবাসহ তিন মিয়ানমার নাগরিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে একটি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মিয়ানমারের তিন নাগরিককে। সোমবার ভোরে মৌচনী এলাকা এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের মংডু এলাকার নাইট্যং ডেইল গ্রামের আবু ফয়েজ (৪০), মো. রফিক (২৫) এবং একই গ্রামের মো. শফিক (২০)। ...
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, ...
এতিম শিশুদের যৌন হয়রানি, ৪ কর্মচারীকে পিটুনি
নিজস্ব প্রতিবেদক: ঠিকমত খাদ্য না দেয়া ও এতিম শিশুদের যৌন হয়রানিসহ বিভিন্ন নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সরকারি শিশু সদনের (বালক) চার কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়েছে শিশু পরিবারের শিক্ষার্থীরা। রবিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পিটুনিতে আহত চারজন হলেন, অফিস সহকারী সাতক্ষীরার দেবনগর এলাকার খলিলুর রহমানের ছেলে তানভীর হোসেন, গোপালগঞ্জ জেলার বিমল বৈরাগী, বড় ভাই (পদের নাম) নওগাঁ জেলার মোজাফফার হোসেনের ছেলে ...
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ঝরল তিন প্রাণ
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার সকাল ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- রংপুরের মিঠাপুকুরের ময়েনপুর গ্রামের রফিকের ছেলে মোসলেম উদ্দিন এবং কুমিল্লার মুরাদনগরের ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী। এই দুইজন ঘটনাস্থলেই মারা যান। শহীদ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর