১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১২

ব্রেকিং নিউজ

১১ দফা দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, বেতনের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পুর্ণাঙ্গ উৎসব-চিকিৎসা ভাতা, টাইম স্কেল পুনঃপ্রবর্তন, কলেজ শিক্ষকদের প্রভাষক-সহকারি অধ্যাপকের প্রচলিত আনুপাতিক হার বিলুপ্তি ও সহযোগী অধ্যাপক-অধ্যাপকের পদ সৃষ্টিসহ ১১ দফা দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ করা হয়েছে। রবিবার সকালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট এ সমাবেশের আয়োজন করেন। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ...

অলীক কল্পকাহিনী বলে জনগণকে প্রতারিত করা যায় না : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতাসীন নেতাদের নানা অপপ্রচারের কড়া সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাঁচের ঘরে বসবাস করে অন্যের দিকে ঢিল মারবেন না। অলীক কল্পকাহিনী বলে সব সময় জনগণকে প্রতারিত করা যায় না।’ রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘লন্ডনে আইএসআই ...

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দফা গৃহস্থালি গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে জুন ও জুলাই মাসে দ্বিতীয় দফার নেয়া বর্ধিত মূল্যের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না। রোববার এ সংক্রান্ত রুলের চূড়ান্ত নিষ্পত্তি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের যুগ্ম বেঞ্চ এই আদেশ দেন।একইসঙ্গে আগস্ট মাস থেকে একটি বিশেষ ঘোষণা দিয়ে প্রথম ধাপের বর্ধিত গ্যাস ...

বিমানের একটি হজ ফ্লাইট ভিসা জটিলতায় বাতিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানের ভিসা জটিলতায় একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার ‍দুপুরে হজ পরিচালক ও ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শুনেছি একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সেটি ঠিক কখনকার তা আমি এখনো জানি না।’ এদিকে, পবিত্র হজব্রত পালনের উদ্দেশে বাংলাদেশে থেকে এখন পর্যন্ত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন মোট ২১ হাজার ১১০ জন। এদের ...

অনিশ্চিত খুলনা-কলকাতা মৈত্রী ট্রেন

নিজস্ব প্রতিবেদক: অর্ধশতাব্দীরও বেশি সময় পর কলকাতার সঙ্গে খুলনার রেল যোগাযোগ চালুর ঘোষণা আসে। আগামী ৩ আগস্ট ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল করার কথা। কিন্তু নিরাপত্তা জটিলতায় খুলনা-কলকাতা দ্বিতীয় মৈত্রী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। গত শুক্রবার ভারতের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ট্রেনটি চালুর বিষয়ে ভারতের রেল বোর্ড চূড়ান্ত অনুমতি দেয়নি বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। দু’দেশের রেল মন্ত্রণালয়ের পদস্থ ...

তথ্যমন্ত্রীকে প্রেসক্লাব-ডিআরইউতে ঢুকতে দেবে না সাংবাদিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের প্রেসক্লাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। রোববার দুপুর ১টার দিকে রাজধানীতে এক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এ ঘোষণা দেন। বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ এ সমাবেশের আয়োজন করে। সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে এ সমাবেশ ...

ইরান পরমাণু কর্মসূচি আরো শক্তিশালী করবে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আরোপের পর ইরান তাদের পরমাণু কর্মসূচি পুরোদমে চালানোর ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাশেমি শনিবার এ ঘোষণা দেন। খবর আলজাজিরার। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করে। তেহরান যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে পরমাণু কর্মসূচি আরো শক্তিশালী করার অঙ্গিকার করেছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বৈরিতাসূলভ, নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য আখ্যা ...

রিজার্ভ চুরির প্রতিবেদন ১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম একে এম মঈনউদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ ...

ধর্ষণের পর মাসহ কিশোরীকে ন্যাড়া করল শ্রমিক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ভালো কলেজে ভর্তির প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বগুড়ার শ্রমিক লীগ নেতা তুফান সরকারের (২৪) বিরুদ্ধে। এতেই ক্ষ্যান্ত হননি তুফান। ওই ছাত্রী (১৭) ও তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া ও মারপিট করেছে। আর তার এই বর্বর কাজে সহায়তা করেছে স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া ...

মাশরাফির সেরা বাঙালির পুরস্কার গ্রহণ

স্পোর্টস ডেস্ক: ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য মাশরাফি বিন মর্তুজা  হয়েছিলেন ‘আনন্দবাজার সেরা বাঙালি পুরস্কার- ২০১৭’ এর জন্য নির্বাচিত। কলকাতায় শনিবার রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফির হাতে এর পুরস্কার তুলে দেওয়া হয়। ভারত নারী ক্রিকেট দলের বোলার ঝুলন গোস্বামী বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।  বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম “মাশরাফি বিন মর্তুজা”। ক্রিকেট যেমন বাঙালির আবেগে মিলে যাওয়া একটি খেলা, ...