১৩ই এপ্রিল, ২০২৬ ইং | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৩৯

এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে উকুন মারার ওষুধ খেয়ে জান্নাতুল নাইমা ইতি (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি বাগেরহাট আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্রী ও জেলার রামপাল থানার বাশতলি গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রমনা থানাধীন বড় মগবাজারে বোনের বাসায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৭টায় ইতি মারা যান।
তার বোন শারমিন জানান, ঈদের আগে রাজধানীর বড় মগবাজারের ২৮৮/২ আমবাগানে বড় বোন নাসরিন আক্তারের বাসায় বেড়াতে আসেন জান্নাতুল নাঈমা ইতি। রোববার এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হয়। পরীক্ষায় পাস করলেও কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় সে বাসায় থাকা উকুন মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় মারা যায় ইতি।
তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ