১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

ব্রেকিং নিউজ

২০ দলীয় জোটের বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল। জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গোলাম মোস্তফা জানান, তিন-চার দিন আগে এ বৈঠকটি ডাকা হয়েছিল। তবে বিএনপি মহাসচিব জরুরি ভিত্তিতে তার নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়। ...

হোসিয়ারি কারখানায় এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় রিপন(১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পূর্বদাপা এলাকায় একটি হোসিয়ারি কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। হোসিয়ারির মালিক ও রিপনের মামা আতিক জানান, তার ভাগ্নে রিপন লালমনিরহাট সাক্ষী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি আজিবপুর থানার সাদুল্লাপুর গ্রামের মোজাম্মেলের ছেলে। সম্প্রতি ফতুল্লায় তাদের হোসিয়ারি কারখানায় কাজ শিখতে গ্রামের বাড়ি থেকে ...

দৃষ্টি হারানোর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে :কমিশনার

নিজস্ব প্রতিবেদক: শাহবাগে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে এক ছাত্রের দৃষ্টি হারানোর ঘটনায় যার দোষ প্রমাণ হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘আমরা আহত সেই শিক্ষার্থীর খোঁজখবর রাখছি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তদন্তে যেই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’ডিএমপি হেডকোয়াটার্সে শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের ...

নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠকে নাহিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান। ইসরাইলি প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ’র এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ইসরাইলি প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে এই গোপন বৈঠক অনুষ্ঠত হয়। এতে বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দীর্ঘ কয়েক বছরের যোগাযোগের পর ...

হজ্বের প্রথম ফ্লাইট সোমবার সকালে

নিজস্ব প্রতিবেদক: আগামী সোমবার সকালে হজের প্রথম ফ্লাইট সৌদি অারবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। তাই আজ থেকেই রাজধানীর অাশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে অবস্থান নিতে শুরু করেছেন হজযাত্রীরা। দেশের দূরদুরান্ত থেকে আগেভাগেই ছুটে আসছেন হজের প্রথম ফ্লাইটের যাত্রীরা। এদিকে হাজযাত্রীদের জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে হজ ক্যাম্প। হজযাত্রীদের সকল সুযোগ সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেখানে। হজ পরিচালক ...

আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিকেলে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও মামলার প্রতিবাদে এবং সাত দফা দাবি বাস্তবায়নে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার পর তারা নিউ মার্কেট ক্রসিং ও নীলক্ষেতের সড়ক ও ঢাকা কলেজের সামনের রাস্তা অবরোধ করে বসে পড়েন। এতে আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ...

সেই বিচারকের কাছে সার্কিট হাউসের ভাড়া পাওনা ৯৩,৯৫০ টাকা

বরিশাল প্রতিনিধি: বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আলী হোসাইনের বিরুদ্ধে বরিশালের জেলা সার্কিট হাউসে দীর্ঘ আট মাসের ৯৩ হাজার ৯৫০ টাকা ভাড়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে। আলী হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ‘বিকৃতির’ অভিযোগে বরিশালের আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারের আদেশ দিয়ে আলোচিত হয়েছেন। মামলাটি তার আদালতে বিচারাধীন রয়েছে। গাজী ...

মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি খারাপ অবস্থায় আছে অভিযোগ আদিলুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান অভিযোগ করেছেন যে মালয়েশিয়ায় বহুলোক খারাপ অবস্থায় রয়েছেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া বিমানবন্দরের একটি কক্ষে আমাকে আটক করে রাখা হয়েছিল। সেখানে ৬০ জনের বেশি লোক ছিলেন, যার অর্ধেকের বেশি বাংলাদেশি। যাদের অনেকে বেশ খারাপ অবস্থায় আছেন’। শনিবার রাজধানীর গুলশানে অধিকার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদিলুর রহমান খান এ কথা বলেন। মালয়েশিয়ায় ...

মেহেরপুরে শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি আস্তানা সন্দেহে মেহেরপুরের গাংনীতে ঘেরাও করা বাড়ি থেকে দুই শিশুসহ দুই নারীকে আটক করা হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করেন। তবে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে কোনো কিছু না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান। তিনি জানান, দোতলা বাড়িটির মালিকের নাম মেসকাত আলী। মালিক দেশের বাইরে থাকেন। তিন মাস ...

‘বিজিপি ভারত ছাড়’ আন্দোলনে মমতা

আন্তর্জাতিক ডেস্ক: আগামী দুই বছরের মধ্যে ‘বড় দাদা’ নরেন্দ্র মোদিকে ভারত থেকে উৎখাতের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচন। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের ধর্মতলায় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মহাত্মা গান্ধী ১৯৪২ সালে ইংরেজদের তাড়াতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। তারই অনুকরণে নিজের দলের জন্য মোদি সরকারের বিরুদ্ধে ‘বিজেপি ভারত ছাড়’ স্লোগানের কথা জানান মমতা। ...