২১শে মার্চ, ২০২৬ ইং | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৫১

নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠকে নাহিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান। ইসরাইলি প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ’র এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ইসরাইলি প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে এই গোপন বৈঠক অনুষ্ঠত হয়। এতে বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দীর্ঘ কয়েক বছরের যোগাযোগের পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী হোটেলের পার্কিং লট এবং বিশেষ এলিভেটর ব্যবহার করে অতিগোপনে নেতানিয়াহুর হোটেল কক্ষে যান। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান বৈঠকে নেতানিয়াহুকে বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে উষ্ণ সম্পর্ক গড়া আমিরাতের পক্ষে সম্ভব নয়।নেতানিহুয়া ও আবদুল্লাহ বিন যায়েদের বৈঠকে ইরানের পরমাণু ইস্যু নিয়েও সরাসরি কথা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই পশ্চিমা কূটনীতিক হারেৎজ-কে জানায়। স্পর্শকাতার ইস্যু হওয়ায় ওই দুই কূটনীতিক নাম প্রকাশ করতে চাননি।
বৈঠকে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা ছিলেন বলেও জানান ওই দুই পশ্চিমা কূটনীতিক।
এদিকে ২০১৬ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খান ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই উগ্র ইহুদিবাদী নেত্রী।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৪:৪৭ অপরাহ্ণ