২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪০

‘বিজিপি ভারত ছাড়’ আন্দোলনে মমতা

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী দুই বছরের মধ্যে ‘বড় দাদা’ নরেন্দ্র মোদিকে ভারত থেকে উৎখাতের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচন। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের ধর্মতলায় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মহাত্মা গান্ধী ১৯৪২ সালে ইংরেজদের তাড়াতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। তারই অনুকরণে নিজের দলের জন্য মোদি সরকারের বিরুদ্ধে ‘বিজেপি ভারত ছাড়’ স্লোগানের কথা জানান মমতা। তিনি বিজেপিকে রুখতে রাজ্যের ব্লকে ব্লকে ভারত ছাড়ো আন্দোলন করার নির্দেশ দিয়েছেন।
আগামী ৯ আগস্ট ‘ভারত ছাড়’ আন্দোলনের বর্ষপূর্তির দিন থেকেই এই লক্ষ্যে দলের সর্বস্তরে কর্মসূচি নেওয়া হবে। এ কর্মসূচির পথ ধরেই লোকসভা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত রাখতে চাইছেন। মমতার মতে, বিজেপিকে লোকসভা নির্বাচন আগামী বছরই দিয়ে দিতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ