১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২

ব্রেকিং নিউজ

সন্ত্রাস-জঙ্গিবাদ বরদাশত করব না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বরদাশত করা হবে না। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে।’ রাজধানীর আশকোনার হজ ক্যাম্পের উদ্বোধন শেষে শনিবার প্রধান অতিথির বক্তব্যে ...

মালয়েশিয়ায় পাচার চক্রের কবল থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের কবল থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ার একটি প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইনের বরাতে জানা যায় বৃহস্পতিবার কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সিরি মুস্তাফার আলি জানিয়েছেন, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল ৫টায় স্পেশাল অপারেশন্স ইন্টিলিজেন্স বিভাগের একটি দল অভিযান চালায়। তিন বাংলাদেশি ...

এইচএসসির ফল প্রকাশ রোববার

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে রোববার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চ মাধ্যমিকের ফলাফলের কপি তুলে দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়েছে, রোববার দুপুর একটায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ...

ইসরাইলের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত ঘোষণা আব্বাসের

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়া এবং তিন ফিলিস্তিনিকে হত্যার পর দখলদার ইসরাইলের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিতের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে মাহমুদ আব্বাস বলেন, ‘গত সপ্তাহে আল-আকসা ফটকে স্থাপিত মেটাল ডিটেক্টর সরিয়ে না নিলে সব ধরনের দাপ্তরিক যোগাযোগ স্থগিত থাকবে।’ তিনি বলেন, ‘আল-আকসা মসজিদে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং ...

ইবিতে মধ্যরাতে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

নিজস্ব প্রতিবেদক: আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তান মো. আব্দুর রহিমসহ দু’ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করেছে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা রাত ১০ টা থেকে ...

সীতাকুণ্ডে পাহাড়ধসে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারি বৃষ্টির পর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন মারা যাওয়া খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা, তার ছেলে মো. ইউনূস, মো. জাহিরের স্ত্রী রাবেয়া, তাদের দুই মেয়ে সাত বছর বয়সী সামিয়া ও দুই বছর বয়সী লামিয়া। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় পাহাড় ধসের এ ...

শনিবার হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এবছর হজের প্রথম ফ্লাইট শুরু হবে সোমবার। শনিবার সকাল ১০টায় হজ ক্যাম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ক্যাম্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম পরিবর্তন ডটকম-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। ...

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ: ১২০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেয়ায় ১২০০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। শাহবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ১৫ শিক্ষার্থী আহত হন। আটক ...

ইবি সিন্ডিকেটে ৪ জনের বিরুদ্ধে শাস্তি ,৩ জনকে শোকোজ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২৩৫ তম সিন্ডিকেটে ৪ জনের বিরুদ্ধে শাস্তি ও ৩ জনকে শোকোজ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভিসির বাস ভবনে অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেটে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটে মোট ৭ টি তদন্ত কমিটির রিপোর্ট উন্মোচন করা হয়। এর মধ্যে ২ টি বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ও ৩ টি বিষয়ে ...

‘সরকার নিম্ন আদালতকে কুক্ষিগত করেছে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যখন দেশের প্রধান বিচারপতি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘নিন্ম আদালতকে তো আপনারা কুক্ষিগত করে ফেলেছেন, উচ্চ আদালতকেও করতে চান। তখন আমাদের আর কথা বলার প্রয়োজন হয় না। আইনের শাসন থাকার কোন কারণও নাই। যখন আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় করণ করা হয় তখন দেশে আইনের শাসন বা বিচার ভেঙে পড়ে। তিনি ...