নিজস্ব প্রতিবেদক: এক মাস ২০ দিনের ব্যবধানে এবার বাড়ছে সোনার দাম। শুক্রবার থেকে ভরিপ্রতি ৮১৭ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে! বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ...
ব্রেকিং নিউজ
ঢাকার দুই মেয়র চিকুনগুনিয়া রোধে তৎপর ছিলেন না : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চিকুনগুনিয়া রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পরই ঢাকার দুই মেয়র মূলত তৎপর হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ঢাকার দুই মেয়র চিকুনগুনিয়া রোধে বা সচেতনতায় তৎপর ছিলেন না। আমরা যখন তৎপর হয়েছি, তখন তারা তৎপর হয়েছে।’ বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা ...
জুতার কারখানার কর্মচারী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সিদ্দিক বাজারের একটি জুতা কারখানার কর্মচারী আলমগীর হোসেন হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এ ছাড়া দস্যুতার অভিযোগে প্রত্যেক আসামির ১০ বছর কারাদণ্ড এবং ...
বিএসএফের ককটেল বোমায় আহত বাংলাদেশি
জামালপুর প্রতিনিধি: জামালপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা বাংলাদেশিকে লক্ষ্য করে ককটেল বোমা ছুড়েছেন বলে জানা গেছে। বিস্ফোরিত বোমায় গাজী মিয়া (৩৫) এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে বকশীগঞ্জ উপজেলার পাহাড়ি জনপদ দিঘলকোণা সীমান্তের ১০৮৯ নাম্বার আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে ১০৮৯ নম্বর পিলারের কাছে অবস্থান করার সময় বিএসএফের জোয়ানরা গাজী মিয়াকে লক্ষ করে ...
‘ট্রাম্প নির্দেশ দিলেই চীনে পরমাণু হামলা’
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলীয় উপকূলে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ যৌথ সামরিক মহড়া চলাকালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে নিরাপত্তাবিষয়ক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অ্যাডমিরাল স্কট সুইফট। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে চীনের গোয়েন্দা জাহাজ থেকে যৌথ মহড়ার ওপর নজরদারি করা হচ্ছে। সম্মেলনে একজন একাডেমিক স্কট সুইফটকে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি নির্দেশ দেন, তাহলে আগামী সপ্তাহেই তিনি চীনের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে ...
শাবিতে ভাংচুর: ৪ ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ভাংচুরের ঘটনায় চারজনকে শাহপরান হল থেকে ‘সাময়িক বহিষ্কার’ করেছে কর্তৃপক্ষ। এছাড়া দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। তারা হলেন, বায়োকেমেস্ট্রি অ্যাণ্ড মনিকিউলার বায়োলজি বিভাগের বাছির মিয়া এবং সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনকির মিয়া, তৌফিক তন্ময় ও হিমেল। শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন, হলের রুম ...
চেন্নাইয়ে গেলেন সিদ্দিকুর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে পুলিশ-ছাত্র সংঘর্ষে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. সিদ্দিকুর রহমান উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই গিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার ফ্লাইটে চিকিৎসার জন্য রওনা দিয়েছেন তিনি। চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় সিদ্দিকুরকে। ...
টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর লাশ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সদর সেপটিক ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। উপজেলার গালা ইউনিয়নের রসুরপুরে গ্রামের নিজেদের বাড়িরে ভেতর থেকে বৃহস্পতিবার দুপুরে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের একমাত্র ছেলে ঢাকায় একটি ব্যাংকে চাকরি করেন। ফলে অনীল চন্দ্র ...
মতামতের ভিত্তিতেই সহায়ক সরকারের রুপরেখা
নিজস্ব প্রতিবেদক: সকলের মতামতের ভিত্তিতেই বিএনপি সহায়ক সরকারের রুপরেখা দিতে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক নাগরিক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদের স্মরণে নাগরিক স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। নজরুল ইসলাম খান বলেন, সকলের মতামত নিয়ে সহায়ক সরকারের প্রস্তাব দেওয়া ...
গুজরাটে বন্যায় একই পরিবারের ১৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট প্রদেশের প্রলয়ংকারী বন্যার পানি নেমে যাওয়ার সময় টের পাওয়া গেল একই পরিবারের ১৭ জন সদস্য মারা গেছে। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১০ এর বেশি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রদেশ হিসেবে খ্যাত গুজরাটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে বেশ চাপে আছে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির। এবি পারমার বার্তা সংস্থা এএফপির কাছে বলেন: ‘মনে হচ্ছে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর